IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> ৪১ বছর পর আর্সেনালের মাঠে জয় উলভসের

৪১ বছর পর আর্সেনালের মাঠে জয় উলভসের

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথমার্ধই গড়ে দিল ম্যাচের ভাগ্য। ৪১ বছর পর আর্সেনালের মাঠে জয় পেল ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। এমিরেটস স্টেডিয়ামে রোববার ২-১ গোলে হেরেছে মিকেল আর্তেতার দল।

ম্যাচ শুরু হতে না হতেই ঝামেলার সূচনা। পঞ্চম মিনিটে কর্নারে হেড করতে গিয়ে মাথায় মাথায় সংঘর্ষ লেগে যায় আর্সেনালের ডেভিড লুইস ও উলভারহ্যাম্পটনের রাউল হিমেনেসের। দুজনই প্রচন্ড আঘাত পান।

প্রাথমিক চিকিৎসার পর লুইস মাথায় ব্যান্ডেজ লাগিয়ে খেলা চালিয়ে গেলেও স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় হিমেনেসকে। তার বদলে মাঠে নামেন পর্তুগিজ টিএনএজার ফ্যাবিও সিলভা।

প্রায় ১০ মিনিট বন্ধ থাকার পর পুনরায় শুরু হয় খেলা। এর কিছুক্ষণ পরই ধাক্কা খায় আর্সেনাল। ২৭ মিনিটে বেলজিয়ান ডিফেন্ডার লিয়েন্ডার ডেনডঙ্কারের হেড ক্রবারে লেগে ফেরার পর কাছেই দাঁড়িয়ে থাকা নেতো সুযোগ কাজে লাগান, করেন দারুণ এক গোল।

পিছিয়ে পড়া আর্সেনাল অবশ্য সময়তায় ফিরতে সময় নেয়নি। তিন মিনিট পরই স্বদেশি উইলিয়ানের ক্রস থেকে লাফিয়ে উঠে বুলেট গতির হেডে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালেস।

৪২তম মিনিটে কাউন্টার অ্যাটাকে আরও এক গোল পেয়ে যায় উলভসরা। দৌড়ে বল নিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন নেতো, ঠেকিয়েও দিয়েছিলেন আর্সেনাল গোলরক্ষক। কিন্তু আলগা বল বক্সের মধ্যে পেয়ে একজনকে কাটিয়ে চোখের পলকে সেটি জালে ঢুকিয়ে দেন পোদেন্স।

বিরতির পর অনেক চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি আর্সেনাল। শেষ পর্যন্ত ২-১ গোলের হারের হতাশাতেই পুড়তে হয়েছে মিকেল আর্তেতার দল। আর ১৯৭৯ সালের পর প্রথমবারের মতো আর্সেনালের মাঠ থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছে উলভারহ্যাম্পটন।

এই জয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে উঠে গেছে উলভস। আর টানা তিন ম্যাচে পয়েন্ট হারানো আর্সেনাল আছে তাদের ঠিক পরে অষ্টম অবস্থানে।

এমএমআর/জেআইএম

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31