IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> লিভারপুলের বড় জয়, তবু শীর্ষে টটেনহ্যাম

লিভারপুলের বড় জয়, তবু শীর্ষে টটেনহ্যাম

ধূমকেতু নিউজ ডেস্ক : অ্যাস্টন ভিলার কাছে ২-৭ গোলের বড় ব্যবধানে হারটাই যেন কাল হয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের। সেই ম্যাচে বড় ব্যবধানে হারের কারণে এখন সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের শীর্ষস্থান পাচ্ছে না তারা। লম্বা সময় ধরে শীর্ষে বসে আছে টটেনহ্যাম হটস্পার।

রোববার রাতে নিজেদের ম্যাচে জিতেছে লিভারপুল ও টটেনহ্যাম। ঘরের মাঠে ওলভারহ্যাম্পটনের বিপক্ষে জয় পেয়েছে ৪-০ গোলের ব্যবধানে। অন্যদিকে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। এই ফলের পর দুই দলেরই পয়েন্ট সমান। কিন্তু গোল ব্যবধান লিভারপুলের ৯ এবং টটেনহ্যামের ১৪; ফলে শীর্ষে রয়েছে তারাই।

অ্যানফিল্ডে প্রায় নয় মাস পর ঘরের মাঠের দর্শকদের সামনে খেলেছেন মোহামেদ সালাহ, সাদিও মানেরা। নিজেদের সমর্থকদের হতাশ করেননি দলের তারকা ফুটবলাররা। ম্যাচের প্রথম গোলটিই করেন সালাহ। ২৪ মিনিটের সময় প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে গোলের খুব কাছে বল পান সালাহ। যা থেকে গোল আদায় করতে কোনও ভুল হয়নি তার।

ম্যাচের বাকি তিন গোলই হয় দ্বিতীয়ার্ধে। দুই হাজার দর্শকের সামনে ৫৮তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন জর্জিনিও উইজনাল্ডুম। তার মিনিট নয়েক পর ব্যবধান আরও বাড়ান জোয়েল ম্যাটিপ। শেষের গোলটি উপহার পায় লিভারপুল। আত্মঘাতী গোল করে বসেন ওলভসের ফরাসি ডিফেন্ডার নেলসন সেমেদু।

অন্যদিকে আর্সেনালের বিপক্ষে টটেনহ্যামও জিতেছে নিজেদের ঘরের মাঠে। একের পর এক হারতে থাকা আর্সেনালের জালে দুই গোলের বেশি দিতে পারেনি হটস্পাররা। ম্যাচের ১৩ মিনিটের সময় প্রথম গোল করেন সন হিউং মিন এবং প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে পরের গোলটি করেন হ্যারি কেইন।

এগারতম রাউন্ডের ম্যাচ শেষে সমান ৭ জয়, ৩ ড্র ও ১ পরাজয় রয়েছে লিভারপুল ও টটেনহ্যামের। তবে ২৩ গোল দেয়ার বিপরীতে মাত্র ৯টি হজম করেছে টটেনহ্যাম। অন্যদিকে ২৬টি গোল করলেও লিভারপুল হজম করেছে ১৭টি। তাই গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুই নম্বরে অবস্থান লিভারপুলের, শীর্ষস্থান ধরে রেখেছে টটেনহ্যাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31