IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> শহীদ সাধু স্মৃতি সংঘ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

শহীদ সাধু স্মৃতি সংঘ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : শহীদ সাধু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর মতিহার থানাধানী শ্যামলের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দশ্যমান হয়েছে। বিশ^ ব্যাংকের সহযোগিতা ছাড়াই নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মিত হচ্ছে, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টার্নেল নির্মিত হচ্ছে। করোনাকালেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, রেমিটেন্স বৃদ্ধি অব্যাহত রয়েছে। সব কিছুই সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও দক্ষ নেতৃত্বের কারণেই।

মেয়র আরো বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়ন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর জন্য ইতোমধ্যে তিনটি শিল্পাঞ্চল অনুমোদন দিয়েছেন। আগামীতে তিনটি শিল্পাঞ্চল প্রতিষ্ঠার কাজ শেষ হলে সেখানে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। রাজশাহীতে আন্তর্জাতিক নৌবন্দর প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিসি ফুড মো. মানবিক সরকারি কর্মকর্তা সেফাউর রহমান ও বীর মুক্তিযোদ্ধার সন্তান, চাপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী সাবিহা শবনম কেয়া রহমান।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ছাত্রনেতা ও শহীদ সাধু স্মৃতি সংঘের আহ্বায়ক অনিক মাহমুদ বনি। শুভেচ্ছা বক্তব্য দেন ছাত্রনেতা বকুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

উল্লেখ্য, শহীদ সাধু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মোল্লা হার্ডওয়ার দল, আর রানার আপ হয়েছে সেন্টু স্মৃতি সংঘ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31