IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> টপ নিউজ >> শেষকৃত্যের সময় ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তির বাড়িতে চুরি

শেষকৃত্যের সময় ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তির বাড়িতে চুরি

ধূমকেতু নিউজ ডেস্ক : গত ১০ ডিসেম্বর ফুটবলবিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান ১৯৮২ সালের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো রসি।

শনিবার ইতালির উত্তর–পূর্বাঞ্চলীয় শহর ভিচেনৎসার এক গির্জায় তার শেষকৃত্য হয়েছে।

ইতালির রাই টেলিভিশন সরাসরি সম্প্রচার করেছে রসির শেষকৃত্য অনুষ্ঠান।

আর এমন দিনে সদ্য প্রয়াত রসির তুসকানি অঞ্চলের বাড়িতে ঘটল চুরির ঘটনা।

আনসা নিউজ এজেন্সিসহ ইতালির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ, তুসকানির ফ্লোরেন্স এলাকায় একটি ফার্ম হাউস রয়েছে পাওলো রসির। সেখানে পরিবারসহ থাকতেন রসি। ওই ফার্ম হাউসে একটি অর্গানিক ফার্মিং কোম্পানিও রয়েছে রসির পরিবারের। শনিবার রসির পরিবার ও বন্ধুবান্ধবরা যখন ভিচেনৎসার তার শেষকৃত্য নিয়ে ব্যস্ত, সেই সময়ে ফ্লোরেন্সের ওই ফার্ম হাউসে চুরির ঘটনা ঘটে।

প্রয়াত স্বামীর শেষকৃত্য সম্পন্ন করে রসির স্ত্রী ফেদেরিকা কাপেলেত্তি ভিচেনৎসা থেকে ফিরে দেখেন তার বাড়িঘরের আসবাব এলোমেলো হয়ে আছে।

স্থানীয় পুলিশের কাছে ফেদেরিকার দাবি, রসির একটি দামি ঘড়ি ও কিছু টাকাসহ আরও অনেক কিছু নিয়ে গেছে চোর।

বিষয়টির তদন্তে নেমেছে ইতালীয় পুলিশ।

প্রসঙ্গত, ১৯৮২ স্পেন বিশ্বকাপে ইতালিকে প্রায় একাই চ্যাম্পিয়ন করিয়েছিলেন জুভেন্টাস ও এসি মিলানের সাবেক স্ট্রাইকার পাওলো রসি। ওই আসরে ৬ গোল করে জিতে নিয়েছিলেন গোল্ডেন বুট ও গোল্ডেন বল। ব্রাজিলের বিপক্ষে ইতালির ৩-২ ব্যবধানে জেতা ম্যাচে আজ্জুরিদের হয়ে তিনটি গোলই করেছিলেন রসি। এর পর ইতালিকে ফাইনালে তুলেছিলেন পোল্যান্ডের বিপক্ষে সেমিতে জোড়া গোল করে। ’৮২ বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে ৩-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। প্রথম গোল ছিল রসির। ব্যালন ডি’আর জিতেছিলেন বিশ্বকাপ জয়ের বছর।

১৯৭৭ থেকে ১৯৮৬ পর্যন্ত ইতালির হয়ে ৪৮ ম্যাচে ২০ গোল করেন রসি। জুভেন্টাসের হয়ে ৮৩ ম্যাচে ২৪ গোল রয়েছে তার। ক্লাব ফুটবলে ৩৩৮ ম্যাচে ১৩৪ গোল করা রসি দুবার সিরিএ এবং একবার ইউরোপিয়ান কাপ জিতেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31