IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> টপ নিউজ >> ক্ষমা চাইলেন মুশফিক

ক্ষমা চাইলেন মুশফিক

ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচ চলাকালে সতীর্থ নাসুম আহমেদের গায়ে হাত তুলতে উদ্যত হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন মুশফিকুর রহিম। ম্যাচ শেষেই তিনি নাসুমের কাছে ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার সকালে ফেসবুকে পোস্ট দিয়ে ভক্ত-অনুগারীদের কাছেও এমন অপ্রীতিকর ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক।

নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে নাসুমের সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি দিয়েছেন মুশফিক। ক্ষমা চেয়ে লিখেছেন, ‘প্রথমেই আমি আমার সব ভক্ত ও দর্শকের কাছে ক্ষমা চাই গতকালের ম্যাচের ঘটনার জন্য। ম্যাচের পরই সতীর্থ নাসুমের কাছে আমি ক্ষমা চেয়েছি। দ্বিতীয়ত, আমি স্রষ্টার কাছেও ক্ষমা প্রার্থনা করছি। সবসময়ই মনে রাখার চেষ্টা করি, আমি সবকিছুর ওপরে একজন মানুষ এবং মাঠে যে আচরণ কালকে দেখিয়েছি, তা গ্রহণযোগ্য নয়। কথা দিচ্ছি, নিকট ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি মাঠের ভেতরে-বাইরে আর হবে না।”

বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা খেলোয়াড় এবং সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের এই ক্ষমা প্রার্থনা সোমবার ক্রিকেট মাঠে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে।

ওই ঘটনার যে ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গেছে ফিল্ডিং করার সময় উইকেট-কিপার মুশফিক তার সহ-খেলোয়াড়ের দিকে তেড়ে যাচ্ছেন। আর এরপর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় মুশফিকের আচরণ নিয়ে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে তার এমন আচরণ ভালোভাবে নেননি ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকরা।

সোমবার মিরপুর শেরেবাংলায় ঢাকা-বরিশাল ম্যাচে বরিশালের ইনিংসের ১৩তম ওভারে একবার এবং ১৭তম ওভারে আরও একবার নাসুম আহমেদকে মারতে উদ্যত হন মুশফিক।

এক ম্যাচে পরপর দুইবার একই ক্রিকেটারের ওপর মেজাজ হারালেন মুশফিক। দুইবার বল নিয়ে নাসুম আহমেদের দিকে তেড়ে যান তিনি।

১৩তম ওভারে বল করতে আসা নাসুম বরিশালের ব্যাটসম্যান আফিফের রোষানলে পড়েন। তার করা ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকান আফিফ। পরের বলে মিড উইকেটে ঠেলে দিয়ে সিঙ্গেল নিতে গেলে রান আটকাতে দৌড়ান নাসুম ও উইকেটকিপার মুশফিক। একসঙ্গে দুজন জড়ো হওয়ায় ব্যাটসম্যানদের রান আউটের সুযোগ তৈরি করা যায়নি। মুশফিক তখন বল ধরে নাসুমের দিকেই থ্রো করতে উদ্যত হন।

এরপর ১৭তম ওভারে আবারও তেড়ে যান মুশফিক। তখন খেলায় অনেকটা নিয়ন্ত্রণ ঢাকার। শফিকুলের বলে ফিফটি করা আফিফের ক্যাচ যায় উইকেটের পেছনে। সেই ক্যাচ তালুবন্দি করেন মুশফিক। শর্ট ফাইন লেগে থাকা ফিল্ডার নাসুমও চলে আসেন ক্যাচ ধরতে। মুশফিক-নাসুমের মধ্যে ধাক্কা প্রায় লেগেই যাচ্ছিল। তখন মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মুশফিকের। বল হাতে থাকা অবস্থায় নাসুমকে প্রায় ঘুষি মারতে উদ্যত হতে দেখা যায় ঢাকার অধিনায়ককে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31