IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব’সিরিয়ার সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণনিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমানআশুলিয়ায় লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ নিহত ৭সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতারচাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল, চ্যাম্পিয়ন সদর মডেল থানাট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর
Home >> খেলা >> টপ নিউজ >> আইপিএল শুরুর আগেই ধোনির দলে করোনার হানা

আইপিএল শুরুর আগেই ধোনির দলে করোনার হানা

ধূমকেতু নিউজ ডেস্ক : শুরুর আগেই করোনার ধাক্কায় কেঁপে উঠল আইপিএল! দুবাই পৌঁছে যাওয়া মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের একাধিক সদস্য কোভিড-১৯তে আক্রান্ত হয়েছে। আইপিএল শুরু হওয়ার কথা ১৯ সেপ্টেম্বর, তবে উদ্ভূত পরিস্থিতিতে আরও দেরি হতে পারে।

শুক্রবার রাত পর্যন্ত  নির্দিষ্ট করে কত জন আক্রান্ত হয়েছেন বা কারা কারা সংক্রমিত এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে কিছু জানানো হয়নি। তবে দুবাইয়ের এক সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে রয়েছেন ভারতীয় মিডিয়াম পেসার হালফিলে। এছাড়া কোচ, সহকারী কোচ, অন্যান্য সদস্য মিলে আক্রান্তের সংখ্যা অন্তত দশ। 

চেন্নাই সুপার কিংস জানিয়েছে যে, প্রত্যেকের দ্বিতীয় পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করা হচ্ছে, যা শনিবারের মধ্যে হাতে আসার কথা। দ্বিতীয় ফলও পজিটিভ এলে নাম প্রকাশ করে হবে। দুবাই এবং আবুধাবিতে প্রত্যেকটি দল আলাদা হোটেলে আইসোলেশনে আছে। 

ইতিমধ্যে ছয় দিনের আইসোলেশন পর্ব শেষ করে অনুশীলনে নেমে পড়েছেন বিরাট কোহালিরা। তবে ধোনিরা এখনই অনুশীলনে নামতে পারছেন না। গোটা দল নিয়েই উদ্বেগে আছে সিএসকে। 

উল্লেখ্য, চেন্নাই সুপার কিংস দুবাই রওনা হওয়ার আগে চেন্নাইতে প্রস্তুতি শিবির করেছিল। সেখানে করোনা আক্রান্ত এই মিডিয়াম পেসার ছিলেন। ধোনি, সুরেশ রায়না-সহ সিএসকের প্রায় সব ভারতীয় ক্রিকেটারও ছিলেন। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, এই শিবির থেকে সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে। 

তবে সিএসকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, চেন্নাইয়ের শিবিরে সকলের দু’বার পরীক্ষা করানো হয়েছিল। দু’বারই সকলের পরীক্ষার  ফল নেগেটিভ এসেছিল। তারপরেই দুবাইয়ে আসার সিদ্ধান্ত নেয়া হয়।’

আইপিএলের বেশির ভাগ দলই আরব আমিরাতে গিয়ে ছয় দিনের আইসোলেশন পর্ব সেরে তবেই অনুশীলনে নামছে। কিন্তু ধোনিরা তা না করে নিজেদের উদ্যোগে চেন্নাইয়ের শিবিরে খুব খোলামেলাভাবে অনুশীলন করেন। এমনকি বিমানবন্দরের লাউঞ্জে সুরক্ষা-বিধি সম্পূর্ণভাবে তারা মেনে চলেনি। বিমাবনবন্দরের লাউঞ্জে দলের অনেক সদস্য ‘মাস্ক’ পর্যন্ত পরেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031