IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> তানোরে দুই দিনব্যাপী বদন খেলার পুরুস্কার বিতরণ

তানোরে দুই দিনব্যাপী বদন খেলার পুরুস্কার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ধরে রাখতে দুই দিনব্যাপী বদন খেলা আয়োজন করা হয়। তানোরের কাঁমারগা ইউপির বার ঘরিয়া সোনার বাংলা যুব সংঘের উদ্যোগে বারঘরিয়া মোড়ে দুই দিনব্যাপী আয়োজিত বদন খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে।

বৃহস্প্রতিবার বদন খেলা উদ্বোধন করেন কাাঁমারগা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী ও ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদ।এদিকে ১৮ ডিসেম্বর শুক্রবার ফাইনাল খেলা উপভোগ ও বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার ময়না।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাম কমল সাহা,ইউপি আওয়ামী লীগ সভাপতি ফজলে রাব্বী ফরহাদ, সাধারণ সম্পাদক সুফি কামাল মিন্টু, তানোর পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, নির্মল কুমার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, মোর্শেদুল মোমেনিন রিয়াদ,মাহাবুর রহমান মাহাম ও জাহাঙ্গীর আলম প্রমুখ। খেলায় বিজয়ীদের মধ্যে প্রথম পুরুস্কার একটি বড় ছাগল (খাসি) এবং দ্বিতীয় পুরুস্কার একটি ছোট ছাগল (খাসি) প্রদান করা হয়।

উল্লেখ্য, বিলুপ্ত প্রায় এক সময়ের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় বদন খেলার ঐতিহ্য ফিরিয়ে আনতে বদন খেলার আয়োজন করা হয়েছে এবং আগামিতে প্রতি বছর এখানে বদন খেলা আয়োজন করা হবে বলে ঘোষণা করা হয়েছে।

এদিকে বিভিন্ন এলাকা থেকে খেলা উপভোগ করতে আশা উৎসুক জনতা বলেন, গ্রামের অত্যন্ত জনপ্রিয় এই বদন খেলা তো প্রায় হারিয়ে গেছে, এখানে বদন খেলা দেখে তারা বেশ মজা পেয়েছেন। তারা প্রতিটি গ্রামে এই খেলা আয়োজনের জন্য সংশ্লিস্ট জনপ্রতিনিধিদের উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন। কালের বিবর্তনে প্রায় হারিয়ে যাওয়া বদন খেলা উপভোগ করতে আশা মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা দেখা গেছে। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করেই বিভিন্ন বয়সের নারী-পুরুষ খেলা উপভোগ করে আয়োজকদের ধন্যবাদ দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31