IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> সিক্সার্সের ক্রিস্টিয়ানের ১৫ বলে ফিফটি

সিক্সার্সের ক্রিস্টিয়ানের ১৫ বলে ফিফটি

ধূমকেতু নিউজ ডেস্ক : বিগ ব্যাশে তাণ্ডব চালালেন সিডনি সিক্সার্সের ব্যাটসম্যান ড্যানিয়েল ক্রিস্টিয়ান। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে তিনি অর্ধশতক হাঁকিয়েছেন মাত্র ১৫ বলে। বিগ ব্যাশের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। ভেঙেছেন টিম লুডম্যান ও ক্রিস লিনের রেকর্ড।

অ্যাডিলেডের বিপক্ষে ক্রিস্টিয়ান যখন মাঠে নেমেছেন তখন তার দলের অবস্থা খুব শোচনীয়। ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে তার দলের সংগ্রহ তখন মাত্র ৫৮ রান। কিন্তু মাঠে নেমেই সব উলটপালট করে দেন ক্রিস্টিয়ান। অ্যাডিলেডের বোলারদের তুলোধুনা করে মাত্র ১৫ বলে ফিফটি হাঁকিয়েছেন। ফিফটি হাঁকানোর ঠিক পরের বলেই ওয়েস অ্যাগারের শিকার হন ক্রিস্টিয়ান।

তার এই রেকর্ড গড়া ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছক্কা। স্ট্রাইকরেট ৩১২.৫০! ক্রিস্টিয়ানের এই টর্নেডো ইনিংসের সুবাদে সিডনি সিক্সার্স ২০ ওভারে ১৭৭ রানের সংগ্রহ পায়।

বিগ ব্যাশে দ্রুততম অর্ধশতকটির মালিক ক্রিস গেইল। মাত্র ১২ বলে অর্ধশতকটি হাঁকিয়েছিলেন তিনি। যৌথভাবে টি-টোয়েন্টি ক্রিকেটের দ্রুততম অর্ধশতকও এটি। ক্রিস্টিয়ানের আজকের এই রেকর্ডের আগে বিগ ব্যাশে দ্বিতীয় দ্রুততম অর্ধশতকের রেকর্ড ছিল লুডম্যান ও লিনের। তারা দুইজনেই ১৮ বলে ফিফটি হাঁকিয়েছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31