IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান
Home >> খেলা >> তানোরে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

তানোরে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

তানোরে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

তানোরে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, তানোর

ধূমকেতু প্রতিবেদক, তানোর : জাতীয় সংগীত ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে রাজশাহীর তানোরে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও চেম্বার অব কমার্স রাজশাহীর ডাইরেক্টর সাইফুল ইসলাম হীরক।

তিনি বলেন, তরুন যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে খেলাধূলা রক্ষা করতে পারে। এজন্য প্রতিটি তরুন ও যুবককে খেলাধূলায় আসক্ত হতে হবে। খেলা শরীর ও মনকে ভালো রাখে। নিয়োমিত খেলাধূলা শরীর গঠনে ভূমিকা রাখে, মন প্রফুল্ল থাকে। আজকের তরুণ যুবকেরা আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। কারণ এই যুব ছাত্র সমাজ স্বৈরাচার কে পালাতে বাধ্য করেছে। আগামীর মানবিক দেশ গঠনে তরুণ যুবকেরা নেতৃত্ব দিবে। সে পরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে। আমার বড় ভাই তানোর গোদাগাড়ী আসনে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন দেয় তাহলে তরুণ যুব সমাজকে নিয়ে নানা মূখী কাজ করা হবে। খেলাধূলা কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। যাতে করে প্রতিটি মাঠে খেলাধূলা নিয়োমিত হয় সে ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার সকালের দিকে তানোর পৌর এলাকার তালন্দ মাঠে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

সমাসপুর একতা সংঘের আয়োজনে অনুষ্ঠিত ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, মাহাফিজুর রহমান মাহফুজ, ওয়ার্ড বিএনপি নেতা ফারুক হোসেন, ওয়ার্ড যুবদলের নেতা বজলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদুজ্জামান মিঠু প্রমুখ।

তত্ত্বাবধান ও খেলা পরিচালনা করেন কৃষি ব্যাংক রাজশাহীর সিনিয়র প্রিন্সিপাল অফিসার রঞ্জন চন্দ্র প্রামানিক ও মনিরুল ইসলাম। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন মোহনপুর মৌগাছী বনাম বাগমারা অন্তর রাইডার্স। খেলায় আটটি দল অংশ গ্রহণ করবেন। শনিবার বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে এডভোকেট সুলতানুল ইসলাম তারেক ফাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করবেন। এসময় বিপুল সংখ্যক ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31