IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনার

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনার

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কর্মসূচিতে অংশ নেওয়া এক নারীকে প্রশ্ন করা হয়, তারা কী দাবিতে সেখানে এসেছেন। জবাবে ওই নারীকে ‘শেখ হাসিনার বিচারের দাবিতে’ এসেছেন বলতে শোনা যায়। পরে তাকে ব্যানারে কী লেখা আছে, তা জানতে চাওয়া হলে পাশে দাঁড়ানো আরেক নারী বলেন, ‘আমরা তো লেখাপড়া জানি না।’

জামায়াতে ইসলামীর নেতা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন একদল নারী। তবে কর্মসূচিতে অংশ নেওয়া এক নারী ব্যানারে কী লেখা আছে, তা জানেন না বলে মন্তব্য করেছেন। আরেক নারী শেখ হাসিনার বিচারের দাবিতে কর্মসূচিতে এসেছেন বলে জানান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কর্মসূচির উদ্দেশ্য ও অংশগ্রহণকারীদের প্রস্তুতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে ‘কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ব্যানার হাতে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারী নারীরা।
কর্মসূচির ব্যানারে লেখা ছিলো, ‘নারীলিপ্সু, চরিত্রহীন, মিথ্যাবাদী, লম্পট মুফতি আমির হামজার বিচার চাই, বিচার চাই।’

ব্যানারে আমির হামজার বিচারের দাবি জানানো হলেও কর্মসূচিতে অংশ নেওয়া নারীদের বক্তব্য নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কর্মসূচিতে অংশ নেওয়া এক নারীকে প্রশ্ন করা হয়, তারা কী দাবিতে সেখানে এসেছেন। জবাবে ওই নারীকে ‘শেখ হাসিনার বিচারের দাবিতে’ এসেছেন বলতে শোনা যায়। পরে তাকে ব্যানারে কী লেখা আছে, তা জানতে চাওয়া হলে পাশে দাঁড়ানো আরেক নারী বলেন, ‘আমরা তো লেখাপড়া জানি না।’ ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কর্মসূচির উদ্দেশ্য, অংশগ্রহণকারীদের বক্তব্য এবং আয়োজকদের প্রস্তুতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়।

এ বিষয়ে কর্মসূচিতে অংশ নেওয়া সচেতন নাগরিক সমাজের সদস্য ও নারী নেত্রী নিলুফা ইয়াসমিন মুঠোফোনে বলেন, ‘ব্যানারের সামনে দাঁড়িয়ে থাকা একজন নারী হাসিনার বিচারের দাবি করেছেন, সেটি আমিও শুনেছি। সবাই তো আর এক রকম নন। কেউ হয়তো ভুল করে বলেছেন।’

তিনি আরও বলেন, ‘যিনি তাকে নিয়ে এসেছেন, তিনি হয়তো সঠিকভাবে গাইড করে আনতে পারেননি।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুমকুম রহমান, সদস্যসচিব লতিফা আক্তার রোজী, নারী নেত্রী নীলুফা ও মল্লিকা বেগম তানিয়াসহ সংগঠনটির অন্য নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31