IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী

বাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : আসন্ন ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ঐক্য ও নির্বাচনী প্রস্তুতিকে আরও সুসংহত করতে একক মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখা। দলীয় সিদ্ধান্তে একক প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ ওয়ারেছ আলী। তিনি বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বাগমারা উপজেলা জামায়াতের আমির বাবুল হুসাইনসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং নির্বাচনী প্রস্তুতিকে এগিয়ে নিতেই এই একক প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের নেতৃবৃন্দ দলীয় সিদ্ধান্তের প্রতি ঐক্যবদ্ধ সমর্থন জানিয়ে মনোনীত প্রার্থীর পক্ষে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

একক প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় ড. মোহাম্মদ ওয়ারেছ আলী দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি ধন্যবাদ জানান।

বিশেষ করে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদারসহ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দল তাঁর ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছে, তা তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, দলীয় ঐক্য, নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতা এবং সাধারণ মানুষের সমর্থন নিয়ে ভবানীগঞ্জ পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ ও জনকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করতে চান।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, একক প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে দলের সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31