ধূমকেতু প্রতিবেদক,গুরুদাসপুর : গুরুদাসপুর পৌর সদরের ৯ নং ওয়ার্ড আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গতকাল (১২ ফেব্রুয়ারী) রোজ বুধবার রাত্রি ৮ ঘটিকায় “শহীদ জিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট – ২০২৫” এর শুভ উদ্বোধন করেন মোঃ মশিউর রহমান বাবলু, সাবেক মেয়র, গুরুদাসপুর পৌরসভা ও সাবেক সভাপতি, গুরুদাসপুর পৌর বিএনপি। তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ।
বক্তারা বলেন, যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। খেলাধুলার প্রতি স্থানীয়দের আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ বজলুর রশিদ, সাবেক সহ-সভাপতি, পৌর বিএনপি।
এছারাও উপস্থিত ছিলেন, মিহাল সাবেক ছাত্রদল নেতা, সুফি সাইদ, সাবেক সদস্য সচিব, পৌর বিএনপি, শহিদুল ইসলাম শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি, শামীম আহম্মেদ, সাবেক আহ্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ সেলিম রেজা সাবেক যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল, আঃ আজিজ সাবেক সদস্য সচিব উপজেলা স্বেচ্ছাসেবক দল, রেজভী আহম্মেদ রাকিব সাবেক ছাত্রদল নেতা ।
উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালনা করেন শিপন আহম্মেদ।
খেলায় অংশগ্রহনকারী দুটি দলের মধ্যে সাহাপুর উত্তরপারা বিজয় লাভ করেন এবং আনন্দনগর স্পোর্টিং ক্লাব রানার্স আপ হন।
পুরষ্কার হাসেবে বিজয়ী দলকে ছয় হাজার টাকা ও রানার্স আপ দলকে তিন হাজার টাকা প্রদান করা হয়।


