IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> অস্ট্রেলিয়ার আশা, ৩৬ রানের লজ্জা মনে রাখবে না ভারত

অস্ট্রেলিয়ার আশা, ৩৬ রানের লজ্জা মনে রাখবে না ভারত

ধূমকেতু নিউজ ডেস্ক : অ্যাডিলেইডে ভারতকে রীতিমতো উড়িয়ে দেয়ার পর এবার বক্সিং ডে টেস্টের অপেক্ষায় রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী শনিবার (২৬ ডিসেম্বর) মেলবোর্নে হবে বক্সিং ডে টেস্ট। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে লজ্জার রেকর্ড গড়ে মাত্র ৩৬ রানে অলআউট হওয়ায় ভারতের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ।

তবে অস্ট্রেলিয়া দলের আশা, প্রথম ম্যাচের সেই ভরাডুবির কথা মাথায় রাখবে না ভারত এবং দ্বিতীয় টেস্টে নিজেদের সেরা খেলাটাই খেলবে। পাশাপাশি প্রথম ম্যাচ জিতে রাখায় দ্বিতীয়টিতে আত্মতুষ্টিতে ভুগবে না অস্ট্রেলিয়া, এমনটাই জানিয়েছেন দলের অফস্পিনার নাথান লায়ন।

তার মতে, একবার ৩৬ রানে অলআউট হওয়ায়, ভারতকে বারবার ৫০ রানের নিচে অলআউট করা কোনো স্বাভাবিক চিন্তা নয়। সেদিন ৩৬ রানে অলআউট হওয়ায় ভারতের জন্য সহমর্মিতাই প্রকাশ করেছেন লায়ন। সেদিন ভারতের ব্যাটিং পরিকল্পনার কোনোকিছুই তাদের পক্ষে যায়নি বলেই মূল্যায়ন লায়নের।

তিনি বলেন, ‘সেটা এমন একটা দিন ছিল, যেদিন তাদের জন্য কোনোকিছুই সঠিক ছিল না এবং আমাদের পক্ষে সবকিছুই কাজ করেছে। আমরা তাদের পুরোপুরি নিয়ন্ত্রণ করেছিলাম। এটা খেলারই অংশ। আমরা আশা করছি, তারা দারুণভাবে ঘুরে দাঁড়াবে এবং সেদিনের কোনোকিছুই মাথায় রাখবে না।’

লায়ন আরও যোগ করেন, ‘ক্রিকেটে নতুন দিন মানেই নতুন সবকিছু। আগে কী হয়েছে সেদিকে আপনি দেখতে পারবেন না। আমরা এটা আশা করতে পারি না যে, আবারও তাদেরকে ৫০ রানে আউট করে দেবো।’

তবে ভারতের ঘুরে দাঁড়ানোর কাজটা মোটেও সহজ হবে না। পিতৃত্বকালীন ছুটিতে ভারতে চলে গেছেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি এবং ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন ডানহাতি পেসার মোহাম্মদ শামি। দলের দুই নিয়মিত খেলোয়াড় না থাকলেও, বাকিদের হাত ধরে ভারত ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে বলে মন্তব্য করেছেন লায়ন।

তার ভাষ্য, ‘আপনি ভারতীয় দলের দিকে তাকান। তাদের ব্যাটিং লাইনআপে এখনও পুজারা, রাহানের মতো বিশ্বমানের ব্যাটসম্যান রয়েছে। এছাড় লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়ালরাও অনন্য প্রতিভা। তাই আমি মনে করি বিরাটের শূন্যস্থান পূরণ করার মতো যথেষ্ঠ শক্তি রয়েছে তাদের।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31