IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> বর্ষসেরা ক্রিকেটার বাবর আজম, টেস্টে রিজওয়ান

বর্ষসেরা ক্রিকেটার বাবর আজম, টেস্টে রিজওয়ান

ধূমকেতু নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বে দ্বিতীয় সেরা ব্যাটসম্যান পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম।

টেস্ট ও ওয়ানডে-তেও ধারাবাহিক তিনি। যে কারণে তিন ফরম্যাটেই তার ওপর ভরসা রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সীমিত ওভারের ক্রিকেটে গত এক বছরে ব্যাট হাতে বেশ সফল তিনি। আর এই সফলতার জন্য তাকে স্বীকৃতি দিয়েছে পাকিস্তান।

পেয়েছেন পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। শুক্রবার এ পুরস্কারের ঘোষণা করে পিসিবি।

সেখানে সাদা বলের ক্রিকেটে বাবর আজমকে বর্ষসেরা নির্বাচিত করেছে পিসিবি। আর বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

যদিও টেস্টেও সময়টা খারাপ কাটেনি বাবরের। তিন সংস্করণে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য পাকিস্তান অধিনায়ক হয়েছেন বছরের সবচেয়ে ভ্যালুয়েবল ক্রিকেটারও হয়েছেন।

২০২০ সালে চার টেস্ট, তিন ওয়ানডে ও আট টি ২০ খেলেছেন বাবর। লাল বলে এক সেঞ্চুরি, দুই ফিফটিতে ৬৭.৬০ গড়ে রান করেছেন ৩৩৮। ওয়ানডেতে তার রান ২২১, গড় ১১০.৫০, সেঞ্চুরি একটি। ৫৫.২০ গড় ও চার ফিফটিতে টি-টোয়েন্টিতে রান ২৭৬।

এ দুজন ছাড়াও বর্ষসেরার তালিকায় ঢুকে পড়েছেন ফাওয়াদ আলম। বছরের শেষ ভাগে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ১০২ রানের বীরোচিত ইনিংস খেলেছেন তিনি। ১১ বছর পর পাওয়া তার সেঞ্চুরিটি পাকিস্তানের ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে।

ইমার্জিং আন্তর্জাতিক ক্রিকেটার হয়েছেন নাসিম শাহ। ২০১৯ সালের নভেম্বরে অভিষেক হওয়া এই পেসার আট টেস্টে নিয়েছেন ২০ উইকেট।

এছাড়া ২০২০ সালে পাকিস্তানের সেরা নারী ক্রিকেটার হয়েছেন আলিয়া রিয়াজ। দেশটির ঘরোয়া ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন কামরান ঘুলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31