ধূমকেতু প্রতিবেদক, হেলেন খান : আগামী কাল ১৪ সেপ্টেম্বর রোববার থেকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম মাঠে শুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেট লিগ, প্রায় তিন সপ্তাহ খেলায় চলবে ৩ টি শহরে রাজশাহী বগুড়া ও সিলেট । ৩২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে অংশ নিবে আটটি জেলা রাজশাহী, ঢাকা, ঢাকা মেট্রো,সিলেট, রংপুর, বরিশাল,খুলনা ও চট্টগ্রাম ।
সুচী অনুযায়ী রাজশাহীতে উদ্বোধনী ম্যাচে অংশ নেবে রাজশাহী বনাম ঢাকা মেট্রো সকাল সাড়ে নয়টায় ।
এরআগে সকাল ৯ টায় খেলার উদ্বোধন করবেন সাবেক ক্রিকেটার আকরাম খান
দর্শকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ক্লাব হাউস ১০০ টাকা গ্যালারি ৫০ টাকা টিকিট সংগ্রহ করতে পারবে বিভাগীয় স্টেডিয়াম গেটে ।
প্রতিদিন প্রাথমিক পর্বের একটি করে মোট ছয়টি খেলা অনুষ্ঠিত হবে,এ খেলা ১৪ থেকে ১৯ তারিখ পর্যন্ত রাজশাহীতে অনুষ্ঠিত হবে ।


