ধূমকেতু নিউজ ডেস্ক : সাকিব আল হাসানকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। আর মাত্র ১ উইকেট শিকার করলেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়বেন ফিজ। বাংলাদেশ ভ্রমণ
বর্তমানে সাকিব ১২৯ ম্যাচে এবং মোস্তাফিজ ১১৭ ম্যাচে সমান ১৪৯টি করে উইকেট শিকার করেছেন।
আগামীকাল দুবাইয়ে চলমান এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে ১ উইকেট পেলেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়বেন মোস্তাফিজ। বাংলাদেশ ভ্রমণ
টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১৩ ম্যাচ খেলে ৪৫৯ রান দিয়ে ৮ উইকেট রয়েছে মোস্তাফিজের।
২০১৫ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে পথচলা শুরু হয় মোস্তাফিজের। ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভার বল করে ২০ রানে ২ উইকেট শিকার করেন তিনি।
এরপর বাংলাদেশের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে গেছেন মোস্তাফিজ। সম্প্রতি বল হাতেও দারুণ ছন্দে আছেন ফিজ। এশিয়া কাপে সর্বশেষ দুই ম্যাচে ৩টি করে মোট ৬ উইকেট শিকার করেছেন তিনি।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৮ রানে এবং সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন মোস্তাফিজ।বাংলাদেশ ভ্রমণ
সাকিবকে সরিয়ে বাংলাদেশের হয়ে শীর্ষে উঠলে বিশ্বের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করবেন মোস্তাফিজ। এর আগে আফগানিস্তানের রশিদ খান (১৭৩ উইকেট), নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪ উইকেট) এবং ইশ সোদি (১৫০ উইকেট) টি-টোয়েন্টিতে ১৫০ বা তার বেশি উইকেট শিকার করেছেন।


