IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জমান্দায় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যুরাজনৈতিক প্রভাবে নদী-খাল দখল বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণপোরশায় গলায় দড়ি দিয়ে হিন্দু যুবকের আত্নহত্যানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তারপদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে নগরীতে মানববন্ধনগোদাগাড়ীতে গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করে র‌্যাব-৫‘যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান’
Home >> খেলা >> ভারতের বিপক্ষে ২২ বছরের আক্ষেপ ঘুচবে কি আজ?

ভারতের বিপক্ষে ২২ বছরের আক্ষেপ ঘুচবে কি আজ?

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ১৮ জানুয়ারি ২০০৩। ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। তারপর কেটে গেছে ২২ বছর। দুই দলের দেখা হয়েছে ১০ বার। ৪ ম্যাচ হেরে ৬টি ড্র করতে পেরেছে বাংলাদেশ। সর্বশেষ এ বছর ২৫ মার্চ শিলংয়ে দুই দলের লড়াই শেষ হয়েছে গোলশূন্যভাবে।

১৮ জানুয়ারি ২০০৩, এরপর ১৮ নভেম্বর ২০২৫। ২২ বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। আজ (মঙ্গলবার) রাত ৮টায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। আন্তর্জাতিক ফুটবলে দুই দেশের ৩০তম মুখোমুখি হবে এই ম্যাচটি।

২২ বছর আগে এই মাঠে সর্বশেষ দেখায় বাংলাদেশ জিতেছিল মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ছিল সেটি।

৭১ মিনিটে রোকনুজ্জামান কাঞ্চনের গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ৮১ মিনিটে ম্যাচে সমতা এনেছিল ভারতের আলভিতো। ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। তখনকার নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ে প্রথম যারা গোল করবে তারাই জিতবে। ৯৭ মিনিটে বাম দিক দিয়ে প্রায় মাঝমাঠ থেকে দুর্দান্ত শটে গোল করে বাংলাদেশকে জিতিয়েছিলেন মতিউর মুন্না। ফাইনালে উঠে বাংলাদেশ টাইব্রেকারে মালদ্বীপকে হারিয়ে জিতেছিল সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। সেটাই দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশের একমাত্র সাফল্য।

আন্তর্জাতিক ফুটবলে ভারতের বিপক্ষে বেশি জয় নেই বাংলাদেশের। ১৯৭৮ সালে ব্যাংকক এশিয়ান গেমসে প্রথম দেখায় বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছিল ভারত। সর্বশেষ শিলংয়ের ম্যাচটি ছিল দুই দলের ২৯তম দেখা। ৪৭ বছরে হওয়া ২৯ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র তিনটি ম্যাচ। ভারতের জয় ১৩ ম্যাচে, ১৩টি ড্র।

ভারতকে বাংলাদেশ প্রথম হারিয়েছিল ১৯৯১ সালে। কলম্বোয় অনুষ্ঠিত এসএ গেমসে রুমি রিজভী করিমের জোড়া গোলে বাংলাদেশ জিতেছিল ২-০ ব্যবধানে। ১৯৯৯ সালে কাঠমান্ডু এসএম গেমসের সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। বদলি হিসেবে নেমে টিপু গোল করেছিলেন ৫৪ মিনিটে।

সর্বশেষ জয় ২০০৩ সালের ১৮ জানুয়ারি ঢাকায়। শেষ দুইবার ভারতকে হারিয়ে বাংলাদেশ অর্জন করেছিল দুটি বড় সাফল্য। ১৯৯৯ সালে ভারতকে হারানোর আসরে বাংলাদেশ প্রথমবারের মতো স্বর্ণ জিতেছিল এসএ গেমস ফুটবলে। ফাইনালে হারিয়েছে নেপালকে। ২০০৩ সলে ভারতকে হারানোর আসরে বাংলাদেশ প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল সাফে। ফাইনালে হারিয়েছিল মালদ্বীপকে।

দীর্ঘ ২২ বছর পর আবার যখন ভারতের বিপক্ষে জয়ের প্রত্যাশা করছে বাংলাদেশ, তখন লাল-সবুজ জার্সিধারীরা বেশ শক্তিশালী। হামজা দেওয়ান চৌধুরী, শামিত সোমরা বাংলাদেশকে নিয়ে এসেছেন আলোচনায়। যদিও এশিয়ান কাপ বাছাই থেকে ছিটকে গেছে দুই ম্যাচ হাতে রেখেই। একই পরিণতি ভারতেরও। তাতে কি?

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই মর্যাদার লড়াই। বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর হামজা ৬ ম্যাচ খেলে গোল করেছেন চারটি। ইংলিশ লিগের লেস্টার সিটির এই মিডফিল্ডারের দিকে এখন দর্শকরা গোলের জন্যও তাকিয়ে থাকবে।

ভারতের দলটি পুরো শক্তি নিয়ে আসতে পারেনি। অন্তত ৫ ফুটবলারের অভিষেক হওয়ার সম্ভাবনা আছে এই ম্যাচে। দেশটির অন্যতম জায়ান্ট ক্লাব মোহনবাগানের কোনো ফুটবলারকে ডাকেননি কোচ খালিদ জামিল। ভারতের জার্সিতে ৪০ ম্যাচ খেলা এই মিডফিল্ডার এ বছর আগস্টে দেশটির কোচের দায়িত্ব নিয়েছেন। ২০১১ সালের পর ভারত জাতীয় দলের স্থানীয় কোচ হয়েছেন খালিদ।

বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা নিজেদের শক্তিশালী উল্লেখ করে জয়ের সুযোগ নেওয়ার চেষ্টার কথা বলেছেন। মঙ্গলবার রাতে বাংলাদেশ যদি জিততে পারে, তাহলে ২২ বছর পর আবার ভারতকে হারানোর উৎসব করতে পারবেন ফুটবলামোদীরা। এশিয়ান কাপ বাছাইয়ে ভুলতে যাওয়া জয়ের স্মৃতিও ফিরিয়ে আনতে পারবেন।

২০১৯ এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ ৮ ম্যাচ খেলে জিততে পারেনি, একটি ড্র করে ৭টি হেরেছে। ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ ৮ ম্যাচ খেলে জিততে পারেনি, ২টি ড্র করে ৬টি হেরেছে। এবারও এখন পর্যন্ত জয় নেই, চার ম্যাচে দুটি ড্র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031