IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অসুস্থ বিএনপি নেতা মাসুদের পাশে রাসিক প্রশাসকবিয়ে করলেন শিশুশিল্পী লুবাবারাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিতগোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ চালকের মৃত্যু৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরুতানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানানন্দীগ্রামে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানাগোমস্তাপুরে মাদক বিরোধী মানববন্ধন‘পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা হবে’পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ
Home >> খেলা >> অবশেষে বাফুফে ঘোষিত দেড় কোটি টাকা পুরস্কার পাচ্ছে নারী ফুটবলাররা

অবশেষে বাফুফে ঘোষিত দেড় কোটি টাকা পুরস্কার পাচ্ছে নারী ফুটবলাররা

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফের নতুন কমিটি প্রথম সভায় নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকা ঘোষণা করা হয়েছিল। তবে এক বছরের বেশি সময় চলে গেলেও সাবিনা-আফঈদারা বাফুফের ঘোষিত সেই পুরস্কার পায়নি। জাতীয় ক্রীড়া পরিষদসহ অন্য যারা পুরস্কার ঘোষণা করেছিল তারা দিয়ে দিলেও বাফুফে অর্থ সংকটের কথা বলে দিন পার করছিল এতদিন।

ঠিক কবে মেয়েরা টাকা পাবে তার কোনো দিনক্ষণও বলতে পারছিল না বাফুফে। টাকার সংকুলান হলেই দিয়ে দেবো- জবাব থাকতো এমন। অবশেষ বাফুফে থেকে পরিস্কারভাবে বলা হলো কবে পুরস্কারের দেড় কোটি টাকা বুঝে পাবেন মেয়েরা।

রোববার বাফুফে ভবনে নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতার নাম ঘোষণা অনুষ্ঠানে এই প্রশ্নটি শুনতে হয়েছিল সভাপতি তাবিথ আউয়ালকে। তিনি বলেছেন, এই অর্থ বছরের মধ্যে টাকা দেওয়া হবে।

বাফুফে সভাপতি বলেছেন, ‘আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা দিতে পারনি। বর্তমান পরিকল্পনা অনুযায়ী এ ফিনান্সিয়াল বছরে দিয়ে দিবো। আমি কনফিডেন্টলিই বলতে পারি, এ বছর ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিশ্রুতি পূরণ করবো।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news