IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> অবসর নিয়ে যুক্তরাষ্ট্র চলে যাচ্ছেন লঙ্কান ব্যাটসম্যান

অবসর নিয়ে যুক্তরাষ্ট্র চলে যাচ্ছেন লঙ্কান ব্যাটসম্যান

ধূমকেতু নিউজ ডেস্ক : ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটসম্যান শেহান জয়সুরিয়া। শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে এমন খবর।

কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? জানা গেছে, যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে স্থায়ী হচ্ছেন লঙ্কান এই ব্যাটসম্যান। দেশের মায়া কাটিয়ে চলে যাচ্ছেন উন্নত জীবনের আশায়।

অথচ উজ্জ্বল সম্ভাবনা নিয়ে শ্রীলঙ্কা জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়েছিলেন শেহান। ২০১৫ সালে অভিষেকের পর দেশের হয়ে ১২টি ওয়ানডে আর ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই ব্যাটসম্যান।

যদিও ক্যারিয়ারের শুরুর দিকে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। প্রথম ১০ ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংসটি ছিল ৩১ রানের। তবে প্রতিভাবান এই ব্যাটসম্যানকে ছুড়ে ফেলেনি লঙ্কান ম্যানেজম্যান্ট।

২০১৯ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে করাচিতে ক্যারিয়ারসেরা ৯৬ রানের ইনিংস খেলে নিজের সামর্থ্য দেখান শেহান। টি-টোয়েন্টিতে তার সেরা ইনিংস ৪০ রানের।

আন্তর্জাতিক ক্রিকেটে গড়টা সেভাবে পুষিয়ে ওঠতে না পারলেও (ওয়ানডেতে ২১.৬৬, টি-টোয়েন্টিতে ১৫.০৬) ঘরোয়া ক্রিকেটে তার রয়েছে ঈর্ষণীয় সাফল্য। ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত ৮০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে রান করেছেন ৪২-এর ওপর গড়ে।

সর্বশেষ ডিসেম্বরে লঙ্কান প্রিমিয়ার লিগেও খেলেছেন। যে টুর্নামেন্টে তার দল গল গ্ল্যাটিয়েটর্স হয় রানার্সআপ। তবে খেলার মধ্যে থাকলেও দেশের হয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্নটা আর বড় করতে পারেননি শেহান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31