IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দল
Home >> খেলা >> টপ নিউজ >> ‘বিশ্বকাপে আর্জেন্টিনার ভারসাম্যই বদলে দিতে পারেন মেসি’

‘বিশ্বকাপে আর্জেন্টিনার ভারসাম্যই বদলে দিতে পারেন মেসি’

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে ধীরে ধীরে উত্তাপ বাড়ছে ফুটবল বিশ্বে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে বিশ্বকপের এই মহাযজ্ঞ। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা রক্ষার মিশনে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে মেসির অংশগ্রহণ নিশ্চিত নয়। মেসির এই অনিশ্চয়তাকেই বড় করে দেখছেন জার্মান ফুটবল তারকা থমাস মুলার।

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ইতোমধ্যে খেলেছেন পাঁচটি বিশ্বকাপ। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য এসেছে সর্বশেষ আসর, ২০২২ সালের কাতার বিশ্বকাপে। যেখানে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা।

তবে ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে মেসি এখনো নিশ্চিত কিছু বলেননি। বারবারই তিনি জানিয়েছেন, নিজের শারীরিক অবস্থা ও ফিটনেস বিবেচনা করে দিনে দিনে সিদ্ধান্ত নেবেন।

এ প্রসঙ্গে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের তারকা ও জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার থমাস মুলার স্পষ্ট করে বলে দিয়েছেন, ‘মেসি খেললে আর্জেন্টিনার শক্তির ভারসাম্যই বদলে যেতে পারে।’

ম্যাজেন্টা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুলার বলেন, ‘আমার দৃষ্টিতে আর্জেন্টিনা এই মুহূর্তে শিরোপার অন্যতম বড় দাবিদার। যদি মেসি সেখানে থাকে, তাহলে সেটি নিঃসন্দেহে দারুণ একটি প্রকল্প হবে। তবে একই সঙ্গে সেটি দলের পুরো ভারসাম্য বদলে দিতে পারে- ভালো বা খারাপ, দুইভাবেই।’

মুলারের এই মন্তব্য হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ মেসির বিপক্ষে তার অভিজ্ঞতা বিশাল। দু’জন মুখোমুখি হয়েছেন ১১ বার, যেখানে ৭ বার জয়ী হয়েছেন মুলার, আর মেসি জিতেছেন ৪ বার।

মেসি–মুলার দ্বৈরথে জার্মান তারকার কিছু স্মরণীয় জয় রয়েছে। ২০১৪ বিশ্বকাপ ফাইনাল, যেখানে জার্মানি ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ২০১০ বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকায় আর্জেন্টিনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে জার্মানি। ২০২০ চ্যাম্পিয়ন্স লিগ, বার্সেলোনার বিপক্ষে বায়ার্ন মিউনিখের ঐতিহাসিক ৮-২ গোলের ম্যাচ

তবে সাম্প্রতিক স্মৃতিতে মেসির জয়ও আছে। গত ৬ ডিসেম্বর, চেজ স্টেডিয়ামে ইন্টার মিয়ামি ৩-১ গোলে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস শিরোপা জয় করে, যেখানে মুলার ছিলেন পরাজিত দলে।

মেসি যদি ২০২৬ বিশ্বকাপে খেলেন, তাহলে তিনি হবেন ফুটবল ইতিহাসের মাত্র দ্বিতীয় খেলোয়াড়, যিনি ছয়টি বিশ্বকাপে অংশ নেবেন। তার আগে এই কীর্তি রয়েছে শুধু ক্রিশ্চিয়ানো রোনালদোর।

মুলারের মতে, মেসির উপস্থিতি আর্জেন্টিনাকে আরও ভয়ংকর করে তুলতে পারে, আবার বয়স ও ফিটনেসের বিষয়টি দলের কৌশলে প্রভাব ফেলতেও পারে।

জার্মান জাতীয় দল থেকে অবসর নেওয়া মুলার ২০২৬ বিশ্বকাপ প্রসঙ্গে নিজের দেশকেও সতর্ক করেছেন। তিনি বলেন, ‘প্রথম লক্ষ্য অবশ্যই গ্রুপ পর্ব পেরুনো। নামগুলো দেখলে মনে হয় সেটা করতেই হবে।’

তবে তিনি সতর্ক করে বলেন, কুরাসাও সম্পর্কে তার খুব বেশি ধারণা নেই। পাশাপাশি আইভরি কোস্ট আফ্রিকার চ্যাম্পিয়ন এবং ইকুয়েডর দক্ষিণ আমেরিকার বাছাইয়ে রানার্সআপ- তাই কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ ও ম্যাচ সূচি

২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জে’তে পড়েছে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ- অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান।

আর্জেন্টিনার ম্যাচ সূচি

১৬ জুন: আলজেরিয়ার বিপক্ষে (মঙ্গলবার)
২২ জুন: অস্ট্রিয়ার বিপক্ষে (সোমবার)
২৬ জুন: জর্ডানের বিপক্ষে (শুক্রবার)

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31