IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে জেলা মৎস্য কর্মকর্তার মাসিক সমন্বয় সভাগাজী নজরুল ৪, স্ত্রী মাকছুদা ১ দিনের রিমান্ড মঞ্জুরপোরশায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ডসিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভাবাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি বারীনাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কানিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১‘ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব’সিরিয়ার সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণনিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমানআশুলিয়ায় লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ নিহত ৭সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতারচাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল, চ্যাম্পিয়ন সদর মডেল থানাট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে
Home >> খেলা >> মাঠে নামার অপেক্ষায় সাকিব

মাঠে নামার অপেক্ষায় সাকিব

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার লকডাউন শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। এখন তিনি অপেক্ষায় আছেন মাঠে নামার। তবে বাধা হয়ে আছে করোনা পরীক্ষা। যদিও নেগেটিভ হয়েই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বিমানে উঠেছিলেন তিনি। তবে ঢাকায় পৌঁছে দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করিয়েছেন তিনি। পরীক্ষায় নেগেটিভ হলেই দুই-তিন দিনের মধ্যে অনুশীলন শুরু করবেন সাকিব।

প্রায় এগারো মাস আগে বাংলাদেশ দলের হয়ে সাকিব সর্বশেষ ম্যাচ খেলেছেন। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় নিজেকে প্রস্তুত করতেই মরিয়া এই ক্রিকেটার। তিনি যেন পূর্বের ছন্দ নিয়েই আবারও মাঠে ফিরতে পারেন সেভাবেই পরিকল্পনা সাজানো হচ্ছে।

সাকিবকে দেওয়া আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাবে ২৯ অক্টোবর। এর আগে কোনো ধরনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ নেই তার। তাই অনুশীলনের পরিকল্পনায় কোন প্রস্তুতি ম্যাচ রাখা যাচ্ছে না বলে জানিয়েছেন- বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন। কারণ সাকিব এখন অনুশীলন শুরু করবেন বিকেএসপিতে।

এ বিষয়ে নাজমুল আবেদীন গণমাধ্যমকে বলেছেন, ‘নিয়মিত খেলার মধ্যে না থাকলে মরচে পড়ার সুযোগ থাকেই। ফিটনেস আর দক্ষতা—দুই ক্ষেত্রেই এটা হয়। তখন আত্মবিশ্বাসটাও কমে আসে।’ সাকিবের ক্রিকেটীয় ফিটনেস ফিরে পেতে তাই প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে বলে তার ধারণা।

সাকিবের প্রস্তুতিপর্বটা তাই শুরু হবে ফিটনেসের কাজ দিয়েই। ধাপে ধাপে করবেন নেট অনুশীলন ও দক্ষতা বাড়ানোর অন্যান্য কাজ। তবে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচের অভাবটা হয়তো থেকেই যাবে বাঁহাতি এই অলরাউন্ডারের।

তবে সাকিবের প্রস্তুতি পর্বটা বিকেএসপিতে হলেও বিসিবিও তাতে পরোক্ষভাবে সাহায্য করবে। সাকিবের সঙ্গে এককভাবে কাজ করতে পারেন জাতীয় দলের কোচরাও। তাতে আইসিসিরও কোনো বাধা নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031