IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> ‘আমির অবসর ভেঙে মাঠে ফিরলে স্বাগত জানাব’

‘আমির অবসর ভেঙে মাঠে ফিরলে স্বাগত জানাব’


ধূমকেতু নিউজ ডেস্ক : টেস্ট ক্রিকেট থেকে মোহাম্মদ আমিরের অবসর নিয়ে পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ-উল-হক বলেছেন, আমির একজন মানসম্পন্ন বোলার। তবে তার সাম্প্রতিক পারফরম্যান্স অন্যান্য বোলারের চেয়ে খুব ভালো ছিল না। সে যদি অবসর ভেঙে আবার টেস্ট ক্রিকেটে ফিরতে চায় এবং দক্ষতার সঙ্গে খেলতে পারে তাহলে আমি তাকে দলে স্বাগত জানাব।

সোমবার লাহোরে সংবাদ সম্মেলনে মিসবাহ আরও বলেছেন, আমি কখনই বলিনি যে আমির ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলে টাকা উপার্জনের জন্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে। সে যখন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিল আমি তার সিদ্ধান্তকে শ্রদ্ধা করেছি।

আমিরের মতো মানসম্মত বোলার দলে থাকলে পাকিস্তানকে নিউজিল্যান্ড এং ইংলান্ড সফরে লজ্জানকভাবে হারতে হতো না।

মিসবাহর অধীনে গত ১৫ মাসে পাকিস্তান ১০ টেস্টে অংশ নিয়ে হেরে যায় ৫টিতে। মাত্র দুটিতে জয় আর বাকি তিন টেস্টে ড্র করে। টেস্টে এমন নিম্নমুখী পারফরম্যান্সের কারণেই বেশি সমালোচিত মিসবাহ।

প্রসঙ্গত, ২০১৯ সালের জুলাইয়ে হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও মাত্র ২৭ বছর বয়সে আমিরের অবসরে অবাক হয় ক্রিকেট বিশ্ব।

পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট খেলেছেন আমির। এতে ৩০.৪৭ গড়ে শিকার করেছেন ১১৯ উইকেট। ৬১ ওয়ানডেতে তার সংগ্রহ ৮১ উইকেট। আর ৪৮টি টি-টোয়েন্টিতে ঝুলিতে ভরেছেন ৫৯ উইকেট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31