IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> ‘সমর্থকদের কাছে আরও ভদ্র ব্যবহার আশা করছি’

‘সমর্থকদের কাছে আরও ভদ্র ব্যবহার আশা করছি’

ধূমকেতু নিউজ ডেস্ক : সদ্য শেষ হওয়া সিডনি টেস্টে স্লেজিংয়ের শিকার হয়েছেন ভারতীয় পেসার যশপ্রীতি বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। তাদেরকে অশালীন ভাষায় গালিগালাজ করেছেন অস্ট্রেলিয়ার সমর্থকরা।

অজি সমর্থকদের এমন আচরণের কারণে ভারতীয় ক্রিকেটারদের কাছে ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও দলটির বর্তমান তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। এবার সেই তালিকায় নাম লেখালেন ওপেনার ডেভিড ওয়ার্নার।

ইনস্টাগ্রামে ডেভিড ওয়ার্নার লিখেছেন, চোট কাটিয়ে মাঠে ফিরে এসে দারুণ অনুভূতি হচ্ছে। সিডিনি টেস্টে জয়ের দুয়ারে গিয়ে ড্র করা আমাদের জন্য মোটেও আদর্শ ফলাফল নয়। তবে এটাই টেস্ট ক্রিকেটের বৈশিষ্ট্য। ভারতীয়রা অসাধারণ খেলে নিশ্চিত হারা ম্যাচে ড্র করেছে। আশা করছি গাব্বায় শেষ টেস্টে সিরিজ নির্ধারণ হবে।

তিনি আরও লেখেন, টেস্ট সিরিজে দারুণ প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি কিছু ন্যাক্কারজনক ঘটনাও ঘটেছে। যা মোটেও গ্রহণযোগ্য নয়। সমর্থকদের এমন আচরণে আমরা সত্যিই হতাশ। এজন্য ভারতীয় দল ও মোহাম্মদ সিরাজের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের ক্রিকেট সমর্থকদের কাছে আরও ভদ্র ব্যবহার আশা করেছিলাম।

সিডনি টেস্টের তৃতীয় ও চতুর্থ দিনে ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে ‘ব্রাউন ডগ’ ও ‘বিগ মাঙ্কি’ বলে ডাকা হয়। যে কারণে খেলা ১০ মিনিট বন্ধ থাকে। ন্যাক্কারজনক এমন ঘটনার জন্য নিউ সাউথ ওয়েলস পুলিশ ছয়জন সমর্থককে গ্যালারি থেকে বের করে দেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31