IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> বার্নলিকে হারিয়ে শীর্ষে ইউনাইটেড

বার্নলিকে হারিয়ে শীর্ষে ইউনাইটেড

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড। বার্নলিকে হারিয়ে লিভারপুলকে টপকে যায় তারা। এদিন পগবার একমাত্র বলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে উলে গুনার সুলশারের দল।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জিতেছে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের ৭১তম মিনিটে দারুণ এক ভলিতে দলকে এগিয়ে দেন পগবা। এটি তাদের টানা তৃতীয় জয়।

বিরতির আগে এগিয়ে যেতে পারতো ইউনাইটেড। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে মার্সিয়ালের ডান পায়ের জোরালো শটে লাফিয়ে ক্রসবারের ওপর দিয়ে বল পাঠান গোলরক্ষক পোপ।

দ্বিতীয়ার্ধের শুরুতে ভালো সুযোগ নষ্ট করেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা এদিনসন কাভানি। ফের্নান্দেসের পাসে ছয় গজ বক্সের সামনে থেকে দুর্বল শট নেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

অবশেষে ৭১তম মিনিটে দলকে এগিয়ে নেন পগবা। ডান দিক থেকে মার্কাস র‍্যাশফোর্ডের ক্রসে ডি-বক্সে দারুণ ভলিতে ঠিকানা খুঁজে নেন এই ফরাসি মিডফিল্ডার। বল বার্নলির ম্যাট লোটোনের পায়ে লেগে জালে জড়ায়।

শেষ দিকে সমতায় ফেরার দুটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বার্নলি। যোগ করা সময়ে গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি মার্সিয়াল।

১৭ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে শিরোপাধারী লিভারপুল।

উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ২-১ গোলে হারানো এভারটন ৩২ পয়েন্ট নিয়ে চারে আছে। সমান পয়েন্ট নিয়ে তিনে লেস্টার সিটি। ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে বার্নলি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31