IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> ভারতের জাতীয় দলে ফিরতে প্রস্তুত শেবাগ!

ভারতের জাতীয় দলে ফিরতে প্রস্তুত শেবাগ!

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রায় আড়াই মাসের অস্ট্রেলিয়া সফরের শেষ দিকে পৌঁছে গেছে ভারতীয় ক্রিকেট দল। আর মাত্র একটি টেস্ট খেলেই দেশে চলে যেতে পারবে তারা। কিন্তু এই একটি ম্যাচের একাদশ সাজাতে গিয়েই পড়তে হবে বিশাল ঝামেলায়। কেননা ইনজুরির কারণে ছিটকে গেছেন অর্ধডজন খেলোয়াড়।

যার ফলে এখন দলের সহায়তায় সাহায্যের হাত বাড়াতে চাইছেন সাবেক ওপেনার ভিরেন্দর শেবাগ! ভারতের যদি একাদশ সাজাতে কষ্ট হয়, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন শেবাগ। মূলত মজা করেই এমনটা বলেছেন তিনি। তবে ইনজুরি বাস্তবতায় সম্ভব হলে এমনটাই হয়তো করতো সফরকারীরা।

শুক্রবার ব্রিসবেনের গ্যাবায় শুরু হবে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচ। সিরিজের তিন ম্যাচ শেষে বিরাজ করছে ১-১ সমতা। ফলে শেষ ম্যাচের ওপর নির্ভর করছে ট্রফির ভাগ্য। কিন্তু এ ম্যাচে অন্তত ছয়জন নিয়মিত খেলোয়াড়কে পাচ্ছে না ভারত।

ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন উমেশ যাদব, লোকেশ রাহুল ও মোহাম্মদ শামিরা। সিডনিতে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নেমে চোট পেয়েছেন রবীন্দ্র জাদেজা, হানুমা বিহারি ও জাসপ্রিত বুমরাহ। প্রথম তিনজন আগেই ছিটকে গেছেন সিরিজ থেকে। নতুন করে বাদ পড়েছেন জাদেজা ও বিহারি। এছাড়া বুমরাহকে পাওয়ার ব্যাপারেও আশাবাদী নয় ভারত।

সবমিলিয়ে স্কোয়াডে ছয় খেলোয়াড়কে হারিয়ে রীতিমতো হাসপাতালে পরিণত হয়েছে ভারতীয় ড্রেসিংরুম। যার ফলে এখন শেষ ম্যাচের একাদশ সাজানোটাও বড় চ্যালেঞ্জ অধিনায়ক অজিঙ্কা রাহানে ও কোচ রবি শাস্ত্রীর সামনে। মজার ছলে তাদের কাজ সহজ করার প্রস্তাবই দিয়েছেন শেবাগ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভারতের ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের ছবি আপলোড করে শেবাগ লিখেছেন, ‘এতজন খেলোয়াড় ইনজুরিতে। যদি একাদশ সাজানো না যায়, তাহলে আমি অস্ট্রেলিয়া যেতে রাজি আছি। কোয়ারেন্টাইনের বিষয়টা দেখা যাবে।’

শুধু সিরিজে খেলতে নেমে এ ছয়জনই নয়, ভারত পাচ্ছে না তাদের আরও দুই নিয়মিত খেলোয়াড়কে। পারিবারিক কারণে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে গেছেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। আর ইনজুরির কারণে সফরেই যেতে পারেননি পেসার ইশান্ত শর্মা। শুরু থেকেই তাদের অভাববোধ করছে ভারত।

ইনজুরির মিছিলে ব্রিসবেনে ভারতের পেস অ্যাটাকের দায়িত্ব থাকবে মাত্র দুই টেস্ট খেলা মোহাম্মদ সিরাজের কাঁধে। সঙ্গী হিসেবে পাবেন সিডনিতে অভিষেক হওয়া নবদ্বীপ সাইনিকে। এছাড়া তৃতীয় পেসার হিসেবে অভিষেক হবে শার্দুল ঠাকুর বা থাঙ্গারাসুই নাটরাজনের মধ্যে যেকোনো একজনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31