IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> টাইব্রেকারে জিতে ফাইনালে বার্সা

টাইব্রেকারে জিতে ফাইনালে বার্সা

ধূমকেতু নিউজ ডেস্ক : স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। প্রতিপক্ষ সোসিয়েদাদকে হারিয়েছে তারা। তবে ম্যাচ জয়ের নায়ক গোলরক্ষক টের স্টেগেন। টাইব্রেকারে প্রতিপক্ষের প্রথম দুটি শট ঠেকিয়ে দলকে ফাইনালে নিয়ে যান তিনি।

বুধবার (১৩ জানুয়ারি) রাতে কোর্দোবায় প্রথম সেমিফাইনালের নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে বার্সাকে আটকে রেখে সোসিয়েদাদ ম্যাচ নিয়ে যায় টাইব্রেকারে। সেখানে অবশ্য ৩-২ ব্যবধানে হেরে যায় তারা।

এই ম্যাচে খেলেননি লিওনেল মেসি। ইনজুরির কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে বার্সেলোনার আক্রমণভাগে মেসির শূন্যতা স্পষ্ট হয়ে ওঠে।

প্রথমার্ধে ফ্রেংকি ডি ইয়ংয়ের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে সমতা টানেন মিকেল ওয়ারজাবাল। অতিরিক্ত সময়ও ১-১ সমতায় শেষ হলে ম্যাচ যায় টাইব্রেকারে।

ম্যাচের ৩৯ মিনিটেই এগিয়ে যায় কাতালানরা। গ্রিজমানের ক্রসে ফ্রাঙ্কি ডি ইয়ং হেডে অসাধারণ এক গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।

বিরতির পর ম্যাচের ৫১ মিনিটে সমতায় ফেরে সোসিয়েদাদ। এ সময় বক্সের মধ্যে ডি ইয়ংয়ের হাতে বল লাগলে ভিএআরের সহায়তায় পেনাল্টি বাঁশি বাজায় রেফারি। পেনাল্টি থেকে মাইকেল ওয়ারজাবাল গোল করে সমতা ফেরান।

বাকি সময়ে উভয় দল বেশি কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো জালের নাগাল পায়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
সেখানে জিতে মৌসুমের প্রথম শিরোপা জয়ের মঞ্চে পা রাখে বার্সেলোনা।

অবশ্য কাতালানদের ফাইনালের মঞ্চে উঠতে সহায়তা করেছে টের স্টেগেন। টাইব্রেকারে সোসিয়েদাদের প্রথম দুটি শর্ট রুখে দেন এই গোলরক্ষক।

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও। এই ম্যাচের বিজয়ী দলের সঙ্গে রোববার সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে বার্সা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31