IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> ওয়ানডে দল ঘোষণা, বাদ পড়লেন যারা

ওয়ানডে দল ঘোষণা, বাদ পড়লেন যারা

ধূমকেতু নিউজ ডেস্ক : সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে নতুন ৩ জন ডাক পেলেও সর্বশেষ স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছে কয়েকজনকে।

বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে খেলেছিল গত মার্চে। জিম্বাবুয়ের বিপক্ষে সেই হোম সিরিজের দল থেকে বাদ পড়েছেন ৪ জন। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সেই স্কোয়াডটি ছিল অবশ্য ১৫ সদস্যের। এবার ১৮ সদস্যের স্কোয়াডেও জায়গা পাননি জিম্বাবুয়ে সিরিজের দলে থাকা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ওপেনার নাঈম শেখ, পেসার আল আমিন হোসেন ও শফিউল ইসলাম। প্রসঙ্গত, জিম্বাবুয়ে সিরিজ দিয়েই অধিনায়কত্বকে বিদায় জানান মাশরাফি।

মোহাম্মদ নাঈম, আল আমিন অবশ্য বাদ পড়ার ‘স্বাদ’ পেয়েছেন দুইভাবে। এই দুই ক্রিকেটারই ছিলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ঘোষিত ওয়ানডের প্রাথমিক দলে। ২৪ সদস্যের সেই দলে থেকেও মূল দলে জায়গা পাননি, এমন ক্রিকেটার শুধু নাঈম ও আল আমিনই নন। একই ভাগ্য বরণ করে নিতে হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও নাসুম আহমেদকে। চোট পেয়ে বায়োবাবলের আগেই ছিটকে পড়ায় স্বভাবতই জায়গা পাননি প্রাথমিক দলে ডাক পাওয়া তরুণ পারভেজ হোসেন ইমন।

অন্যদিকে, জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন তরুণ। এরা হলেন- শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ। যথারীতি নেতৃত্ব দেবেন তামিম ইকবাল খান।

এছাড়া আইসিসির দেওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ার কারণে অবধারিতভাবেই দলে নেওয়া হয়েছে বিশ্ব সেরা অলরাউণ্ডার সাকিব আল হাসানকে। এর আগে বিসিবি আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলেছেন এই বাঁহাতি অলরাউন্ডার।

আগামী ২০ জানুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ ২২ তারিখ একই ভেন্যুতে। পঞ্চাশ ওভারের শেষ ম্যাচটি হবে ২৫ জানুয়ারি চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সর্বশেষ ওয়ানডে দল (জিম্বাবুয়ে সিরিজ) থেকে বাদ পড়েছেন: মাশরাফি বিন মুর্তজা, নাঈম শেখ, আল আমিন হোসেন ও শফিউল ইসলাম।

প্রাথমিক স্কোয়াডে থেকেও মূল স্কোয়াডে জায়গা পাননি: নাঈম শেখ, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশের ওয়ানডে দলের স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31