IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’
Home >> খেলা >> এক ম্যাচ জিতেই ৫ কোটি রুপি বোনাস পেল ভারত

এক ম্যাচ জিতেই ৫ কোটি রুপি বোনাস পেল ভারত

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রিসবেনের গ্যাবায় অতীতে একক আধিপত্য বিস্তার করেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। কিন্তু সদ্য শেষ হওয়া গ্যাবা টেস্টে রেকর্ড গড়ে জয় পেয়েছে সফরকারী ভারত।

যে গ্যাবায় অতীতে কোনো দল ২৫০ রানের বেশি টার্গেট তাড়া করে জয় পায়নি, সেই গ্যাবায় ভারত জিতেছে ৩২৮ রানের বিশাল টার্গেট তাড়া করে।

আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন ভারতীয় দলের এমন অবিশ্বাস্য পারফরম্যান্সে মুগ্ধ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডসহ (বিসিসিআই) সাবেক তারকা ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থকরাও।

অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে ৩৫ রানের লজ্জা এড়িয়ে জয়ে ফেরা ভারত গ্যাবা টেস্ট জয়ের মধ্য দিয়ে চার টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জিতে। দলের এমন নান্দনিক পারফরম্যান্সে খুশি হয়ে বিসিসিআই ৫ কোটি রুপি বোনাস ঘোষণা করেছে।

বিষয়টি নিশ্চিত করে বিসিসিআইয়ের সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেছেন, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেট দলের এ জয়ের তাৎপর্য কোনো সংখ্যা দিয়ে বোঝানো যাবে না। এ জয় ভারতীয় ক্রিকেটের জন্য মাইলফলক। সেজন্য বিসিসিআই ৫ কোটি রুপি বোনাস ঘোষণা করছে।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৬৯/১০ (মার্নাস লাবুশেন ১০৮, টিম পেইন ৫০, ক্যামেরন গ্রিন ৪৭, ম্যাথুওয়েড ৪৫; নটরাজন ৩/৭৮, ওয়াশিংটন সুন্দর ৩/৮৯, শার্দুল ঠাকুর ৩/৯৪)। এবং ২য় ইনিংস: ২৯৪/১০ (স্টিভ স্মিথ ৫৫, ডেভিড ওয়ার্নার ৪৮; মোহাম্মদ সিরাজ ৫/৭৩, শার্দুল ঠাকুর ৪/৬১)।

ভারত ১ম ইনিংস: ৩৩৬/১০ (শার্দুল ঠাকুর ৬৭, ওয়াশিংটন সুন্দর ৬২, রোহিত শর্মা ৪৪; জস হেজেলউড ৫/৫৭)। এবং ২য় ইনিংস: ৩২৯/৭ (শুভম গিল ৯১, ঋষভ পন্থ ৮৯*, চেতেশ্বর পুজারা ৫৬, আজিঙ্কা রাহানে ২৪, ওয়াশিংটন সুন্দর ২২; পেট কামিন্স ৪/৫৫)।

ফল: ভারত ৩ উইকেটে জয়ী।
চার টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জয় ভারতের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930