IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> পাকিস্তানি বোলিংয়ে ২২০ রানেই অলআউট প্রোটিয়ারা

পাকিস্তানি বোলিংয়ে ২২০ রানেই অলআউট প্রোটিয়ারা

ধূমকেতু নিউজ ডেস্ক : ১৪ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে এলো দক্ষিণ আফ্রিকা। ১৪ বছর আগে যারা পাকিস্তান সফর করতে এসেছিল, তারা আজ আর কেউ দলে নেই। কুইন্টন ডি ককের নেতৃত্বে যে দলটি করাচির ন্যাশনাল স্টেডিয়ামে খেলতে নেমেছে তারা পুরোপুরি নতুন।

যে কারনে পাকিস্তানি বোলারদের সামনে শুরুতেই কোণঠাসা সফরকারী দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ২২০ রানে অলআউট হয়ে গেছে তারা। সর্বোচ্চ ৫৮ রান করেন ডিন এলগার এবং ৩৫ রান করেন জর্জ লিন্ডে।

প্রথম টেস্টের প্রথম দিন, আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক। ব্যাট করতে নেমে ডিন এলগার আর এইডেন মারক্রাম ৩০ রানের জুটি উপহার দেন। এ সময় ১৩ রান করে আউট হয়ে যান মারক্রাম।

এরপর নিয়মিত বিরতিতেই উইকেট পড়তে থাকে। ১৭ রান করে আউট হয়ে যান রাশি ফন ডার ডুসেন। ২৩ রান করে আউট হন ফ্যাফ ডু প্লেসি। ১৫ রান করে বিদায় নেন অধিনায়ক কুইন্টন ডি কক।

এরপর টিকে থাকতে পারেননি ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দৃঢ়তার প্রতীক হয়ে দাঁড়িয়ে যাওয়া ডিন এলগার। ১০৬ বল খেলে ৫৮ রান করেন তিনি।

মিডল অর্ডারে নির্ভরতার প্রতীক টেম্বা বাভুমা আউট হয়ে যান ১৭ রান করে। মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়েন জর্জ লিন্ডে। ৬৪ বল খেলে তিনি করেন ৩৫ রান। কেশভ মাহারাজ আউট হন কোনো রান না করেই। কাগিসো রাবাদা অপরাজিত থাকেন ২১ রান করে। অ্যানরিখ নর্তজেও আউট হন কোনো রান না করে। শেষ ব্যাটসম্যান হিসেবে ফিরে যান লুঙ্গি এনগিদি, ৮ রান করে।

পাকিস্তানি বোলারদের মধ্যে ৩ উইকেট নেন অভিজ্ঞ স্পিনার ইয়াসির শাহ, ২ উইকেট নেন ৩৫ বছর বয়সে অভিষিক্ত নুমান আলি। শাহিন শাহ আফ্রিদিও নেন ২ উইকেট। ১টি উইকেট নেন হাসান আলি। বাকি দুই ব্যাটসম্যান হলেন রান আউট।

জবাব দিতে নেমে অবস্থা ভালো না পাকিস্তানেরও। ১৫ রানেই দুই উইকেট হারিয়ে বসেছে তারা। ৯ রান করে আউট হয়ে যান ওপেনার ইমরান বাট। আবিদ আলি আউট হয়ে যান ৪ রান করে। এ রিপোর্ট লেখার সময় ৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৬ রান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31