IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ ক্রিকেট খেলায় বিজয়ী ফাইটার রাজশাহী

বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ ক্রিকেট খেলায় বিজয়ী ফাইটার রাজশাহী

ধূমকেতু প্রতিবেদক : বৃহসপতিবার বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ ক্রিকেটের দুইটি খেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তোজনাপূর্ণ খেলায় ফাইটার রাজশাহী ১ উইকেটে পরাজিত করে বাংলা ট্রক একাডেমীকে। দিনের অপর খেলায় এমএস এ্যাভেঞ্জার ৫ উইকেটে পরাজিত করে মা অটো বিকস্ কে।

শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় মা অটো বিকস্ নিদ্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ সংগ্রাহ করে। দলের পক্ষে অভিষেক মিত্র ৫০ ও সরোওয়াদি শুভ ৪৩ রান করেন। এমএস এ্যাভেঞ্জারের শুভ ২ওভারে ১৩ রানের বিনিময়ে ২ উইকেট লাভ করেন।

১৫৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে এমএস এ্যাভেঞ্জার ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে জয় তুলে নেয়। এমএস এ্যাভেঞ্জরে রিয়াদ ৬৮ বলে ৮৬ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।

দিনের দ্বিতীয় খেলায় ১ উইকেটেন কষ্টের জয় নিয়ে টানা দুই ম্যাচ জিতে সুবিধাজনক স্থানে চলে যায় ফাইটার রাজশাহী। টস জিতে প্রথমে বাংলা ট্রক একাডেমীকে ব্যাট করার আমন্ত্রন জানায় ফাইটার রাজশাহী। বাংলা ট্রক নিদ্ধাতির ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করে। দলের পক্ষে রিপন ৩১, নাহিদুজ্জামন ২৭ ও সাব্বির রহমানের ২৩ রান উল্লেখযোগ্য। ফাইটার রাজশাহী জাকারিয়া, নাঈম ইসলাম জুনিয়ার ও ফরহাদ রেজা ১টি করে উইকেট লাভ করেন।

১২৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পরে ফাইটার রাজশাহী। ৪০ রানে দলের ৪টি মূল্যবান উইকেট হারিয়ে বসে ফাইটার। এসময় দলের হাল ধরেন বাংলাদেশ দলের খেলোয়াড় ফরহাদ রেজা ও আরিফুল হক। এই দুই ব্যাটস্ম্যান দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়। ফরহাদ ৪০ ও আরিফুল ৩৮ রান করেন। বাংলা ট্রকের বোলার সহিদুল ১২ রানে ৩ ও শুভ ২ রানে বিনিময়ে ২ উইকেট লাভ করেন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ফরহাদা রেজা। শুক্রবার বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে বিরতি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31