IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> ‘আমি জানি, ছেলেরা টেস্টে ভালো করবে’

‘আমি জানি, ছেলেরা টেস্টে ভালো করবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : মূল সিরিজ শুরুর আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচ থেকে যা চেয়েছে, তাই পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বিসিবি একাদশের বিপক্ষে রান পেয়েছেন ক্রেইগ ব্রাথওয়েট, জন ক্যাম্পবেল, কাইল মায়ারস, এনক্রুমাহ বোনার, জশুয়া ডা সিলভা, রেয়মর রেইফাররা। বল হাতে উজ্জ্বল ছিলেন রাহকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিকান, রেয়মর রেইফার, কেমার রোচরা।

এক কথায়, মনের মতোই প্রস্তুতি নিতে পেরেছে ক্যারিবীয়রা। যা তাদেরকে দিয়েছে ওয়ানডে সিরিজের হতাশা ভুলে টেস্ট সিরিজে ভালো করার আত্মবিশ্বাস। উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের বিশ্বাস, টেস্টে ঠিক ঠিক ভালো করবে তার দলের খেলোয়াড়রা। সে লক্ষ্যে অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেয়ার ব্যাপারে আশাবাদী ব্রাথওয়েট।

রোববার প্রস্তুতি ম্যাচ শেষে টেস্ট সিরিজে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে ক্যারিবীয় অধিনায়ক বলেন, ‘আমি দলকে নেতৃত্ব দিতে মুখিয়ে রয়েছি। টেস্ট জেসন (মোহাম্মদ) নেই। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আমার দায়িত্ব প্রথম বল মোকাবিলা এবং পরে মাঠে সঠিক সিদ্ধান্ত নেয়া। এরপর ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা। আমি জানি, ছেলেরা এই সিরিজে ভালো করবে।’

প্রস্তুতি ম্যাচে স্বাগতিক বিসিবি একাদশকে চাপে রাখতে পেরে সন্তুষ্ট ব্রাথওয়েট। ব্যাটিং-বোলিং উভয় দিকের প্রস্তুতিটা মনমতো হওয়ায় খুশি ক্যারিবীয় অধিনায়ক। তার মতে, টেস্ট সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত আছে তার দল।

তিনি বলেন, ‘আমি খুব খুশি। আমার মনে হয়, ছেলেরা দারুণ করেছে। ব্যাটসম্যানরা দুইবার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে। কয়েকজন ভালো রান করেছে। ফাস্ট বোলার এবং স্পিনাররাও যথেষ্ঠ সুযোগ পেয়েছে। তাই আমি বেশ খুশি। প্রথম ইনিংসে আমরা পুরো ১০ উইকেট নিতে পেরেছি। আমার মতে, ছেলেরা সিরিজের প্রস্তুত।’

সিরিজে ভালো ফল পেতে কী করণীয় সেটাও জানালেন ব্রাথওয়েট, ‘বোলিং ইউনিট হিসেবে মাঠে আমাদের পরিকল্পনাগুলো ঠিক রাখতে হবে। ডট বল দিয়ে চাপ বাড়াতে হবে, তা হলেই উইকেট আসবে। ব্যাটসম্যানদের কথা বললে, আমি এই ম্যাচে ফিফটি করেছি কিন্তু এগুতে পারিনি। তাই যে ব্যাটসম্যানই রান পাবে, তাকে সেঞ্চুরি করতে হবে। এতে দল ভালো সংগ্রহ পাবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31