IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> মেসি-গ্রিজমানের গোলে শীর্ষ দুইয়ে বার্সা

মেসি-গ্রিজমানের গোলে শীর্ষ দুইয়ে বার্সা

ধূমকেতু নিউজ ডেস্ক : লা লিগার শীর্ষ দুইয়ে উঠে এলো বার্সেলোনা। এদিন অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মেসির পথ দেখানোর পর গ্রিজমানের গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে কোম্যানের দল। যদিও জর্দির আত্মঘাতী গোলে স্বপ্ন দেখেছিল বিলবাও।

রোববার (৩১ জানুয়ারি) রাতে ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। ম্যাচের ২০ মিনিটের সময় দুর্দান্ত এক গোল করেন লিওনেল মেসি। এই গোলের মধ্য দিয়ে বার্সার হয়ে ৬৫০ গোলের রেকর্ড স্পর্শ করেন মেসি।

সাম্প্রতিক সময়ে এ নিয়ে তৃতীয়বারের মতো দেখা হলো দুই দলের। এর আগে বিলবাওয়ের মাঠে ৩-২ গোলে জিতেছিল বার্সেলোনা। আর স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তাদেরকে একই ব্যবধানে হারায় বিলবাও।

ম্যাচের প্রথম থেকেই দাপট ধরে রেখে খেলছিল বার্সেলোনা। ম্যাচের পঞ্চম মিনিটেই দলকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও কাজে লাগাতে পারেননি বার্সেলোনা অধিনায়ক। চতুদর্শ মিনিটেও গোল পেতে পারতেন মেসি। এবার তার শট বল চলে যায় ক্রসবার ঘেঁষে বাইরে।

তবে ২০তম মিনিটে অপেক্ষার পালা শেষ হয়। এবার মেসি চমৎকার ফ্রি কিকে বল রক্ষণপ্রাচীরের ওপর দিয়ে বাঁক খেয়ে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেয়। আসরে মেসির এটি দ্বাদশ গোল।

বার্সার হয়ে মেসির ৬৫০ গোলের মধ্যে লা লিগাতেই আছে ৪৫০টি। তার মধ্যে ৪৯টি গোল আসে ফ্রি-কিক থেকে।

১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। তবে দ্বিতীয়ার্ধে ফিরেই জর্দি আলবার আত্মঘাতী গোলে সমতায় ফেরে অ্যাথলেটিক ক্লাব। উল গার্সিয়ার ক্রস জর্দির পায়ে লেগে বল চলে যায় জালে।

৭৪তম মিনিটে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। দেম্বেলের পাস ধরে মিনগেসা ডান দিক থেকে বাড়ান ছয় গজ বক্সের মুখে। ঠান্ডা মাথায় নিখুঁত টোকায় গোলটি করেন গ্রিজমান।

লা লিগায় এই নিয়ে টানা ১০ ম্যাচ অপরাজিত রইলো তারা, জিতল টানা পাঁচটি। আর এই জয়ের মধ্য দিয়ে শীর্ষ দুইয়ে অবস্থান করছে বার্সা। তবুও প্রথম স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ১০ পয়েন্ট পিছিয়ে আছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

২০ ম্যাচে ১২ জয়ে বার্সার পয়েন্ট ৪০। অন্যদিকে শীর্ষে থাকা অ্যাটলেটিকোর ১৯ ম্যাচে ১৬ জয়ে ৫০ পয়েন্ট। বার্সার সঙ্গে গোলব্যবধানে পিছিয়ে থেকে তিনে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31