IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> খেলা >> সবাইকে ছাড়িয়ে ইতিহাসের চূড়ায় রোনালদো

সবাইকে ছাড়িয়ে ইতিহাসের চূড়ায় রোনালদো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের পাতায় আগেই নাম লিখিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার নিজের সেই অবস্থানটা তুলে নিলেন সবার ওপরে, এভারেস্টের চূড়ায়। কোপা ইটালিয়ার ইন্টার মিলানের বিপক্ষে জোড়া গোল করে সর্বকালের গোলদাতার তালিকায় সবার উপরে উঠে গেলেন সিআর সেভেন।

গোলের খাতায় রোনালদোর নামের পাশে শোভা পাচ্ছে মোচ ৭৬৩ গোল। আগেই তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে পেছনে ফেলেছিলেন। কিন্তু তখনও সিআর সেভেনের সামনে ছিলেন অস্ট্রিয়ান-চেক রিপাবলিকান ফুটবলার জোসেফ বিকান।

ইন্টারমিলানের বিরুদ্ধে গোল করে বিকানকেও ছাড়িয়ে গেলেন সিআর সেভেন। এখন তার নামের পাশে শোভা পাচ্ছে ৭৬৩টি গোল। পেলে এবং বিকানের গোলসংখ্যা ছিল ৭৬২টি।

যদিও কিছুদিন আগে পেলের করা ৭৫৭ গোলের রেকর্ড ভেঙেছিলেন। তবে অন্য এক হিসেবে পেলের গোলের সংখ্যা দাবি করা হয় ৭৬২টি। স্প্যানিশ পত্রিকা মার্কাও এই দাবি করে পেলের গোলসংখ্যা ৭৬২টি দাবি করছেন।

তবে, পেলের ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস এবং পেলে নিজে দাবি করেন, তার অফিসিয়াল (ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে) গোল সংখ্যা ১২০০’রও বেশি। কিন্তু রেকর্ডে রয়েছে ৭৫৭ কিংবা ৭৬২টি।

স্প্যানিশ পত্রিকা মার্কার দাবি অনুসারে ৭৬২টি হলেও পেলেকে পেছনে ফেলে দিলেন রোনালদো। ইন্টারের বিপক্ষে তিনি করলেন ক্যারিয়ারের ৭৬২ এবং ৭৬৩তম অফিসিয়াল গোল।

তবে পেলের মত বিকানের গোলসংখ্যা নিয়েও বেশ বিতর্ক রয়েছে। বিকানের গোলসংখ্যা দাবি করা হয় মোট ৮০৫টি। যদিও অফিসিয়াল হিসেবে তার গোল সংখ্যা কেবল ৭৬২টি।

অস্ট্রিয়ার হয়ে ১৪টি, চেকেস্লোভাকিয়ার হয়ে ১২টি এবং বোহেমিয়া ও মোরাভিয়ার হয়ে করেছেন ৩ গোল। বাকি গোলগুলো তিনি করেছেন বিভিন্ন ক্লাবের হয়ে। পেলে ৭৭টি গোল করেছেন ব্রাজিলের হয়ে। বাকিগুলো করেছেন ক্লাবের হয়ে। রোনালদো ১০২টি গোল করেছেন পর্তুগাল জাতীয় দলের হয়ে। বাকি গোল করেছেন বিভিন্ন ক্লাবের হয়ে।

পেলে এবং বিকানের গোল নিয়ে বিতর্ক থাকলেও রোনালদোর গোলসংখ্যা নিয়ে কোনো বিতর্ক নেই। স্পোর্টিং সিপির হয়ে ৩১টি, ম্যানইউর হয়ে করেছেন ১১৮টি গোল। রিয়াল মাদ্রিদের হয়ে করেছেন ৪৫১টি এবং জুভেন্টাসের হয়ে করেছেন ১১১টি গোল। পর্তুগালের হয়ে ১০২টি।

সর্বাধিক গোল স্কোরার হিসেবে ইতিহাসের পাতায় ঠাঁই মিললেও রোনালদোর সামনে হুমকি হিসেবে কেবল আছেন লিওনেল মেসি। এখন পর্যন্ত ৭২০টি অফিসিয়াল গোল করেছেন তিনি। মেসির এখনও আরও বেশ কয়েক বছর খেলার সম্ভাবনা আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31