IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষ মুহূর্তে পয়েন্ট হারাল ম্যানইউ

রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষ মুহূর্তে পয়েন্ট হারাল ম্যানইউ

ধূমকেতু নিউজ ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৬ গোলের ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র করেছে গুনার সুলশারের শিষ্যরা। এদিন ম্যাচে দুবার পিছিয়ে পরেও ঘুরে দাঁড়ায় এভারটন, তাতে স্বাগতিকদের রুখে দেয় তারা।

শনিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। এদিন সন কাভানি ও ব্রুনো ফের্নান্দেসের গোলে ইউনাইটেড ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর সমতা টানেন আবদুলাই দুকুরে ও হামেস রদ্রিগেজ। স্কট ম্যাকটমিনে গোলে স্বাগতিকদের ফের এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান ডমিনিক ক্যালভার্ট-লুইন।

প্রথমার্ধে গোলের উদ্দেশে ইউনাইটেডের সাত শটের দুটি ছিল লক্ষ্যে, দুটিতেই মেলে সাফল্য। এই সময়ে এভারটন শট নিতে পারে কেবল একটি।

ইউনাইটেড ম্যাচের ২৩তম মিনিটের প্রথম সুযোগেই এগিয়ে যায়। মার্কাস র‍্যাশফোর্ডের ক্রসে কাছ থেকে হেডে বল জালে পাঠান উরুগুয়ের ফরোয়ার্ড কাভানি। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন ফের্নান্দেস।

দ্বিতীয়ার্ধের ফিরেই তিন মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে বসে স্বাগতিকরা। ৪৯তম মিনিটে বাঁ দিক থেকে ক্যালভার্ট-লুইনের ক্রসে বল পেয়ে ইউনাইটেডের জাল খুঁজে নেয় দুকুরের শট। দুই মিনিট পরেই ফরাসি মিডফিল্ডার দুকুরের পাস থেকেই গোলটি করেন রদ্রিগেজ।

তবে ম্যাচের ৭০তম মিনিটে ইউনাইটেডকে আবার এগিয়ে নেন ম্যাকটমিনে। ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায় ম্যানইউ, তখনই ক্যালভার্ট-লুইনের গোল। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে বল জালে পাঠান ইংলিশ ফরোয়ার্ড।

এই ম্যাচ জিতে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে ধরে ফেলার সুযোগ ছিল ইউনাইটেডের সামনে। তা কাজে লাগাতে পারল না সুলশারের শিষ্যরা।

২৩ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২২ ম্যাচে থেকে ৪২ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি তিনে, আর ৪০ পয়েন্ট নিয়ে শিরোপাধারী লিভারপুল আছে চার নম্বরে। ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ছয়ে এভারটন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31