IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে টঙ্গী একাদশ

শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে টঙ্গী একাদশ

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর জেলা তরুণ সংঘের উদ্যোগে বোর্ড বাজার এলাকায় শহীদ আহসান উল্লা মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নক–আউট ২য় পর্বের খেলায় গতকাল বুধবার গাছা এলাকায় বঙ্গবন্ধু কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। নক-আউট ২য় পর্বের খেলায় কাশিমপুর একাদশকে ৩-০ গোলে হারিয়ে টঙ্গী থানা একাদশ সেমিফাইনালে স্থান করে।

গাজীপুর জেলা তরুণ সংঘের সভাপতি, গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির বন ও পরিবেশ বিষয় সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডলের এই সুন্দর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রীড়া অঙ্গনের সাথে সম্পৃক্ত ভক্তবৃন্দ।

খেলা দেখতে দূর দুরান্ত থেকে প্রায় ৮ থেকে ১০ হাজারের ও বেশী দর্শক মাঠের চতুরপাশে ভীড় জমায়। দর্শকদের অনন্দ উল্লাশে মুখরিত ছিল গাছা বংবন্ধু কলেজ মাঠ প্রাঙ্গন।

এসময় উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা যুবলীগের প্রভাবশালী নেতা লিটন উদ্দিন সরকার, টঙ্গী থানা ছাত্রীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ফয়েজ আহমেদ রাজু, ইসরাফিল, নাজমুল, আলাল, মেহেদী হাসান বাদল, বিল্লাল হোসেন, কবির মজুমদার সাদ্দাম,বিপ্লব সরদার প্রমুখ।

‘টঙ্গী থানা একাদশের পরিচালক ও টঙ্গী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা বলেন, আমি অত্যান্ত আনন্দিত যে গাজীপুরের মাটি ও মানুষের নেতা ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ্ মাষ্টারকে মানুষ এতোটা ভালোবাসে মনে হয়, স্যার ছায়ার মতো আমাদের পাশেই আছে’ টঙ্গী একাদশ জীতেছে খুব ভালো লাগছে। টুর্নামেন্টের নাম যেখানে প্রিয় স্যারের নামে সেখানে কি আর বলবো, প্রিয় স্যার আপনি জিতলেই তো আমরা জিতে যাই। মহান আল্লাহ্ যেন প্রিয় স্যারকে জান্নাতের সর্বচ্চো স্থান দান করেন। সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় আবদুল্লাহ আল মামুন মন্ডলকে গরীব মেহনতি মানুষের পাশে থেকে এতো সুন্দর সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য।

স্থানীয়রা জানান, আমরা ধন্যবাদ জানাই আবদুল্লাহ আল মামুন মণ্ডলকে এতো সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্যে। এতো সুন্দর আয়োজন করায় এলাকার সকল শ্রেনীর মানুষ যেখানে সেখানে আড্ডাবাজি না করে সুন্দর ও আনন্দঘন পরিবেশে সময় কাটাতে পারে। বিশেষ করে এলাকার যুবক ছেলেরা খেলাধুলার সংস্পর্শে থাকলে তাদের পরিবারের লোকজনেরাও নিশ্চিন্ত থাকে। আমরা চাই মামুন মন্ডলের মতো শান্তির মনোভাব নিয়ে সকল স্থানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিনোদন মূলক কর্মকাণ্ড অব্যহত থাকুক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31