IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফাইটার রাজশাহী

বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফাইটার রাজশাহী

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী ডিভিশনাল ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন আয়োজিত রাঙাপরি ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফাইটার রাজশাহী। রানার আপ হয়েছে কুমারপাড়া রাইডার্স। ফাইনাল খেলা শেষে শুক্রবার বিকেল ৪ টায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে পুরস্কার বিতরণ করা হয়েছে।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি, প্রাইজমানি ও অন্যান্য পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গন আবারো খেলাধূলায় মেতে উঠেছে। বড় আয়োজন থেকে শুরু করে পাড়ায়-মহল্লায় বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। চারিদিকে খেলাধূলার আমেজ। অতীতেও রাজশাহীতে এমন খেলাধূলা হতো। মাঝে কিছুটা ভাটা পড়েছিল। সেটি কাটিয়ে উঠে আমরা এগিয়ে যেতে চাই।

মেয়র আরো বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনে রয়েছে অতীত ঐতিহ্য। আগে নিয়মিত খেলাধূলার মাধ্যমে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হতো। আবারো যাতে সেই ঐতিহ্য ফিরে আসে, নতুন নতুন জাতীয় মানের খেলোয়াড় তৈরি হয়, সেই লক্ষ্যেই টুর্নামেন্টগুলো আয়োজন করা হচ্ছে। আগামীতেও এমন আয়োজনে আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মুসলিম গ্রæপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মাসুম সরকার। আরো বক্তব্য দেন রাজশাহী ডিভিশনাল ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ও রাজশাহী ডিভিশনাল ক্রিকেট দলের অধিনায়ক জহুরুল ইসলাম অমি।

অনুষ্ঠানে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী অনু, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, চ্যাম্পিয়ন টিম ফাইটার রাজশাহীর ওনার তৌরিদ আল মাসুদ রনি, রানার আপ দল কুমারপাড়া রাইডার্স এর ওনার জামিনুর রহমান টিংকু, আমন্ত্রণ রেস্টুরেন্টের স্বত্ত¡াধিকারী আরিফুল ইসলাম আরিফ, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ক্রিকেটার শাহাজাদা হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে শুক্রবার সকালে শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান কুমারপাড়া রাইডার্স এর অধিনায়ক জহুরুল ইসলাম অমি। ফাইটার রাজশাহী নিদ্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৭ রান করেন। দলের উদ্বোধনী ব্যাটসম্যান মিজান ৫৪ বলে ৬১ রান ছাড়াও সুমন ইসলাম ৩৫ ও মাত্র ৭ বলে ২৪ রান করেন ফরহাদ রেজা। কুমারপাড়া রাইডার্স এর মোহর শেখ ১৯ রানে ৩ ও সুজন হালদার ৪৭ রানের বিনিময়ে ২ উইকেট লাভ করেন। চ্যাম্পিয়ন হওয়ার জন্য ১৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে কুমারপাড়া রাইডার্স এর সাজিদ শুন্য রানে সাজঘরে ফিরলে বাংলাদেশ জাতীয় দলের দুই উদ্বোধনী খেলোয়াড় এনামুল হক বিজয় ও ইমরুল কায়েশ প্রাথমিক ধাক্কা শামলিয়ে ভালো ভাবে খেলায় ফিরিয়ে আনে দলকে।

এর পর জাকারিয়া এনামুল হক বিজয়কে ২৮ রানে ও ফরহাদ রেজা ইমরুল কায়েশকে ৪৭ রানে ফিরিয়ে দিলে দলের হাল ধরেন বাংলাদেশ জাতীয় দলের অপর খেলোয়াড় দলের অধিনায়ক জহুরুল ইসলাম অমি। কুমারপাড়া রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে ঠিক সেই সময় আঘাত হানেন ফাইটার রাজশাহী পেস বোলার বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় আরিফুল হক। তিনি ব্যাক্তিগত ৪৭ রানে অধিনায়ক জহুরুল ইসলাম অমির উইকেট তুলে নিলে কুমারপড়া রাইডার্স এর রান ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৮ রানেই থেমে যায়। আরিফুল হক ২৩ রানে ৩ উইকেট ও ফরহাদ রেজা, জাকারিয়া ও দেলোয়ার ১টি করে উইকেট লাভ করেন। খেলায় ৬১ রান করায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ফাইটার রাজশাহীর মিজান। ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন ফাইটার রাজশাহীর আরিফুল হক।

উল্লেখ্য, টুর্নামেন্টে ৬টি দল অংশ নিয়েছিল। দলগুলো হলো কুমারপাড়া রাইডার্স, ফাইটার রাজশাহী, শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ, মা অটো ব্রিকস, বাংলা ট্রাক ক্রিকেট একাডেমী ও এমএস এ্যাভেঞ্জারস। এই ছয়টি টিমের ৮৪ জন ক্রিকেটার অংশগ্রহণ করে। বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেনেন্ট জাতীয় দলের খেলোয়াড় ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, সাব্বির হোসেন রুম্মান, সাঞ্জামুল ইসলাম, সাকলাইন সজিব প্রমুখ খেলেছেন। গত ২৬ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31