IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন কোহলি

আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন কোহলি

ধূমকেতু নিউজ ডেস্ক : হারলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ। এমন কঠিন সমীকরণের চার টেস্ট সিরিজের প্রথম খেলায় হেরে ব্যাকফুটে চলে যাওয়া ভারত দ্বিতীয় টেস্টে দুর্দান্তভাবে কামব্যাক করেছে।

চেন্নাইয়ের চিপকে চলমান টেস্টের প্রথম ইনিংসে শূন্যরানে আউট হওয়া বিরাট কোহলি দ্বিতীয় ইনিংসে করেন ১৪৯ বলে ৬২ রান। খেলার একপর্যায়ে আম্পায়ারের ওপর মেজাজ দেখান ভারতীয় এই অধিনায়ক।

পিচের বিপজ্জনক জায়গা দিয়ে রান নেওয়ায় কোহলিকে সতর্ক করেন আম্পায়ার নিতিন মেনন। অথচ আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যান কোহলি।

চেন্নাই টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্নবিরতির আগের ওভারে আম্পায়ারের সঙ্গে এমন ঘটনা ঘটে কোহলির। সেই ওভারে ড্যান লরেন্সের চতুর্থ বল অফ স্টাম্পের দিকে খেলে তিন রান নেওয়ার চেষ্টা করেন রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় রান নেওয়ার সময় পিচের বিপজ্জনক জায়গা দিয়ে দৌড়াতে শুরু করেন কোহলি। তখন বিরাটের দিকে এগিয়ে এসে তাকে সতর্ক করেন আম্পায়ার নিতিন মেনন।

এমন সতর্ক বার্তা ভালোভাবে না নিয়ে নিতিন মেননের সঙ্গে তর্কে জড়িয়ে যান কোহলি। শুধু তাই নয়, এ বিষয়ে কথা বলার জন্য প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা প্রতিপক্ষ ইংল্যান্ডের অধিনায়ক জো রুটের কাছেও চলে যান কোহলি। ভিডিওতে দুই অধিনায়ককে কথা বলতেও দেখা যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31