IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> মহাদেবপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

মহাদেবপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : শনিবার দুপুরে নওগাঁর মহাদেবপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনা বাহিনীর উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদসমূহের সহযোগিতায় ৫ কিলোমিটার ‘ঢাকা ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতার’ আয়োজন করা হয়।

এ উপলক্ষে মহাদেবপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিম, বগুড়া সেনা নিবাসের মেজর রুহুল আমিন, মহাদেবপুর ইউএনও মিজানুর রহমান মিলন প্রমুখ বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা খাতুন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল, সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, রাইগাঁ ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জু, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা, ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবিদ হোসেন সরকার, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুুদুন নবী রিপন, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত মন্ডল, উপজেলা আওয়ামী লীগের নেতা গোলাম নুরানী আলাল, বাবুল চন্দ্র ঘোষ, জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, যুবলীগ নেতা গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, যুবলীগ নেতা আগামী ইউপি নির্বাচনে সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা কৃষক লীগের সভাপতি অমিত ব্যানার্জী ব্যাপী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুছা আল আশআরি, সাধারণ সম্পাদক তনু কুমার দেব, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি গৌতম কুমার মহন্ত, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, সাংবাদিক আমিনুর রহমান খোকন প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ১৬ বছরের উর্ধে ছয় শতাধিক যুবক যুবতী প্রতিযোগিতায় অংশ নেন। এমপি প্রতিযোগিদের সামনে থেকে দৌড় শুরু করে প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা মহাদেবপুর থানার মোড় থেকে দৌড় শুরু করে মহাদেবপুর-সরাইগাছী সড়কের খাজুর ইউনিয়নের বিলমোহাম্মদপুর মাঠ পর্যন্ত গিয়ে আবার ফিরে আসেন। প্রতিযোগিতাটি এলাকার জনমনে ব্যাপক সাড়া ফেলে।

এর আগে সেনা সদস্যরা প্রতিটি ইউনিয়ন পরিষদে গিয়ে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সহযোগিতায় ম্যারাথনে অংশ গ্রহণে ইচ্ছুকদের ডিজিটাল নিবন্ধন করেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম এতে সার্বিক সহযোগিতা করেন। প্রত্যেক প্রতিযোগির কাছে থাকা এ্যান্ডয়েড মোবাইলফোনে এবিষয়ে নির্মিত অ্যাপ ইনস্টল করা হয়। প্রতিযোগিরা কোন পথে কত পথ অতিক্রম করলো তা অ্যাপে সো করে।

প্রতিযোগিতা শেষে কেউ কেউ জানান, প্রতিযোগিতা চলার সময় তাদের জিপিএস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে বিচ্ছিন্নের পরের দৌড় অ্যাপে সো করেনি। কেউ কেউ ৫ কিলোমিটারের মধ্যে ৪ দশমিক ৮ কিলোমিটার যাবার পর জিপিএস বিচ্ছিন্ন হয়।

প্রতিযোগিদের দৌড়ের বিভিন্ন বিষয়ে ডিজিটাল পর্যালোচনা করে আগামী ২ মার্চ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31