IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> মোস্তাফিজের কাছে দেশ সবার আগে

মোস্তাফিজের কাছে দেশ সবার আগে

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় আসর আইপিএল। এর প্রভাব এতটাই যে মাঝে মাঝেই বিভিন্ন ক্রিকেট বোর্ডের দল নির্বাচনে আইপিএল’র সূচির প্রভাব পড়ে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও যাচ্ছে একই অভিজ্ঞতার মধ্য দিয়ে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে খেলার বদলে আইপিএলে খেলাকে প্রাধান্য দিয়ে আলোচনায় এসেছেন।

আইপিএল’র ১৪-তম আসরে রাজস্থান রয়্যালসে ডাক পাওয়া টাইগার পেসার মোস্তাফিজুর রহমান অবশ্য বলছেন ভিন্ন কথা। একই সময়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর থাকায় আইপিএল’র চেয়ে দেশে হয়ে খেলাকে বেশি প্রাধান্য দিচ্ছেন কাটার মাস্টার।

মঙ্গলবার বিসিবি একাডেমিতে সংবাদমাধ্যমে মোস্তাফিজ বলেন, ‘সবার আগে আমার দেশের খেলা। শ্রীলঙ্কা (সফরের) টেস্টে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলব। যদি না থাকি তাহলে বিসিবি তো আমাকে বলবে যে, আমি নাই। তখন আমি বিসিবিকে বলব (আইপিএল খেলার কথা), বিসিবি যদি আমাকে ছাড়ে, তাহলে আমি আইপিএলে খেলব। দেশপ্রেম আগে।’

২৫ বছর বয়সী এ বাঁহাতি পেসারের সোজাসাপটা কথা, তিনি সিদ্ধান্ত নেয়ার ভার দিয়ে রাখবেন বিসিবির কোর্টেই। ক্রিকেট বোর্ড তাকে যেটা বলবে, সেটাই করবেন তিনি। বিসিবি চাইলে শ্রীলঙ্কা সফরে অবশ্যই যাবেন তিনি।

মোস্তাফিজের ভাষ্য, ‘যদি টেস্টে আমাকে রাখে, আমি টেস্ট খেলব। যদি না রাখে তাহলে বিসিবি জানে। বিসিবি যেটা বলবে আমি সেটা করব। বিসিবি চাইলে (শ্রীলঙ্কা যেতে) রাজি না হওয়ার তো কিছু নাই। দেশের খেলা বা আইপিএলে খেলা- এ বিষয়ে অন্য কোন চাপ নেই।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31