IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> নিলামে অবিক্রিত, নতুন দায়িত্ব নিয়ে আইপিএলে সোধি

নিলামে অবিক্রিত, নতুন দায়িত্ব নিয়ে আইপিএলে সোধি

ধূমকেতু নিউজ ডেস্ক : সতীর্থ খেলোয়াড়রা যখন নিজ নিজ দলের হয়ে মাতাবেন আইপিএলের মাঠ, তখন বাইরে বসে সাংগঠনিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকতে হবে নিউজিল্যান্ডের লেগস্পিনার ইশ সোধিকে। কেননা আইপিএলের নিলাম থেকে কেউই কেনেনি তাকে, অবিক্রিতই থেকে গেছেন গত ১৮ ফেব্রুয়ারির নিলামে।

অবশ্য নিলামে অবিক্রিত থাকলেও, আইপিএলে ঠিকই উপস্থিত থাকবেন সোধি। তবে সেটি খেলোয়াড় হিসেবে নয়। সোধিকে নিজেদের দলের লিয়াজোঁ অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস। দলটির হয়ে ২০১৮ ও ২০১৯ সালে খেলেছেন সোধি।

এবার নতুন দায়িত্বে রাজস্থানে নতুন ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা এবং চিফ অপারেটিং অফিসার জ্যাক লাশ ম্যাকক্রামের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবেন সোধি। মূলত নিজেদের দলের পুনর্গঠনের অংশ হিসেবেই কিউই লেগস্পিনারকে এ দায়িত্ব দিয়েছে রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি।

নতুন দায়িত্ব পাওয়ার পর দলটির পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিবৃতিতে সোধি বলেছেন, ‘রাজস্থান রয়্যালস একটি অভিনব এবং ডায়নামিক ফ্র্যাঞ্চাইজি। যারা কি না বিনোদন ও ক্রিকেটের এক দারুণ সংযোগ ঘটায়। আবার আমার আইপিএল পরিবারের সঙ্গেযোগ দিতে পেরে আমি অনেক খুশি।’

২০২০ সালের আইপিএলে রাজস্থানের স্পিন বোলিং পরামর্শক এবং অপারেশনস এক্সিউটিভ হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল সোধির। কিন্তু এপ্রিল-মে’র বদলে পিছিয়ে সেপ্টেম্বরে চলে যাওয়ায় আইপিএলে যোগ দিতে পারেননি তিনি। কারণ তখন তিনি প্রথম সন্তানের পিতা হওয়ার অপেক্ষায় ছিলেন।

তবে এবারের দায়িত্বটা পুরোপুরি ভিন্ন হতে চলেছে। এ বিষয়ে সোধি বলেন, ‘গত বছর আমি ফ্র্যাঞ্চাইজিটির সাংগঠনিক বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলাম এবং রয়্যালস ফ্র্যাঞ্চাইজিও দারুণ সমর্থন জানিয়েছিল। যার ফলে আমি মাঠের বাইরে নিজের যাত্রা শুরু করতে পারছি। এ কাজের মাধ্যমে আমার ক্রিকেটীয় ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পাবে।’

আইপিএলে খেলোয়াড় হিসেবে রাজস্থানের হয়ে দুই মৌসুম খেলেছেন সোধি। যেখানে মাঠে নামার সুযোগ পেয়েছেন ৮ ম্যাচে, মাত্র ৬.৬৯ ইকোনমিতে ৯টি উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া সবমিলিয়ে ১৬৬ টি-টোয়েন্টি ম্যাচে তার নামের পাশে রয়েছে ১৮০ উইকেট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31