IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> ইয়াসিরের সেঞ্চুরির আক্ষেপ

ইয়াসিরের সেঞ্চুরির আক্ষেপ

ধূমকেতু নিউজ ডেস্ক : আয়ারল্যান্ডের ইমার্জিং দলের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন ইয়াসির আলী। মাত্র ৮ রানের জন্য শতরানের মাইলফলক স্পর্শ করতে পারেননি। হয়তো একটু ধরে খেললে সেঞ্চুরিটা পেয়ে যেতেন। ১১৫ বলে ৯২ রানে আউট হয়ে সেঞ্চুরি মিস করেছেন তিনি।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে ইয়াসিরের দারুণ ব্যাটিংয়ে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রথম ইনিংসে তিনশ’ ছাড়ানো রান (৩১৩) করে বাংলাদেশ ইমার্জিং দল।

প্রথম ইনিংসে ১৫১ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৩৫ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছে সফরকারীরা। ছয় উইকেট হাতে রেখে এখনও ১২৭ রানে পিছিয়ে আয়ারল্যান্ড উলভস।

প্রথম ইনিংসে বাংলাদেশ ইমার্জিং দলের সাত ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁয়েছেন। তবে ইয়াসির ছাড়া কেউই হাফ সেঞ্চুরির দেখা পাননি। জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসান ৪৯ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের দলে ছিলেন সাইফ। তবে নেট সেশনে তার নড়বড়ে ব্যাটিং দেখে টিম ম্যানেজমেন্ট তাকে একাদশে রাখেনি।

এবার আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে কিছুটা ছন্দে ফেরার আভাস দিলেন। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিদ হাসান ৪১, মাহমুদুল হাসান জয় ৪২, তৌহিদ হৃদয় ৩৬, শাহাদাত হোসেন ২০ এবং আকবর আলী ১৯ রান করেন।

ফিফটি ছাড়িয়ে সেঞ্চুরির পথে ছিলেন ইয়াসির। ৯২ রানের সময় গ্রাথের বলে এলবিডব্ল হলে সেঞ্চুরির আশা শেষ হয়ে যায় তার। ইয়াসিরের ইনিংসে ছিল আটটি চার ও পাঁচটি ছক্কার মার। ৯০.৪ ওভার ব্যাটিং করে ৩১৩ রান করে বাংলাদেশ ইমার্জিং দল।

সফরকারী দলের মার্ক আদিয়ার ও গ্রাহাম হুম তিনটি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসেও সফরকারীরা লেগস্পিনার তানভির ইসলামের ঘূর্ণিতে নাজেহাল। ৩০ রানে এক উইকেট থেকে দিনশেষে ৩৫ রানে নেই চার উইকেট। মাত্র নয় রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তানভির।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31