IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> তৃতীয় বিশ্বকাপ শিরোপায় চোখ গেইলের

তৃতীয় বিশ্বকাপ শিরোপায় চোখ গেইলের

ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি বছরের শেষ দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। তার আগে এ সপ্তাহে ঘরে মাঠে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল গেইল। তবে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন দ্য ইউনিভার্সাল বস।

অ্যান্টিগায় আগামীকাল বুধবার থেকে শ্রীলংকার বিপক্ষে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৪ সদস্যের ক্যারিবিয় দলে আছেন ৪১ বছর বয়সী এই ক্যারিবীয় দানব। এর আগে ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী উইন্ডিজ দলের সদস্য ছিলেন গেইল। ২০১৯ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে নিজের সর্বশেষ ৫৮তম টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি।

আজ এক সংবাদ সম্মেলনে গেইল বলেন, ‘সিরিজ জিতে আমি শুরু করতে চাই, তবে আমার কাছে বড় বিষয় হচ্ছে তিনটি ম্যাচই খেলার সুযোগ পাওয়া। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই, এটিই আমার লক্ষ্য।’ তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ শুরু হতে এখনও অনেক সময় বাকী। কিন্তু এখনই বিশ্বকাপ নিয়ে চিন্তা শুরু হচ্ছে।’

২০১৬ সালে ভারতের মাটিতে সর্বশেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ। শিরোপা ধরে রাখার মিশনে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে সপ্তম আসরে মাঠে নামবে ক্যারিবীয়রা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩২ গড়ে ১৬২৭ রান করেছেন গেইল। সর্বোচ্চ ব্যক্তিগত রান ১১৭। টি-টোয়েন্টি ক্রিকেটে ২২টি সেঞ্চুরিও হাঁকিয়েছেন বস দ্য ইউনিভার্স। যা অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ও মাইকেল ক্লিঞ্জারের চেয়ে ১৪টি বেশি। ওয়ার্নার-ফিঞ্চ-ক্লিঞ্জার ৮টি করে সেঞ্চুরি করেছেন।

গেইল বলেন, ‘আমি সিরিজ জিততে চাই। আমি একটি ভালো শুরু করতে চাই। ফিরে আসাটা সত্যিই ভালো। আশা করছি, আমি পারফর্ম ও দলকে সহায়তা করতে এবং দলকে জয়ের অবস্থায় নিয়ে যেতে পারবো।’

ওপেনার হিসেবে ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটালেও, গত আইপিএলে তিন নম্বরে ব্যাট করেছেন গেইল। নয় ইনিংসে ৪৩ দশমিক ৮৮ ব্যাটিং গড় ছিলো তার।

এদিকে, শ্রীলংকার বিপক্ষে সিরিজেও চারজন ওপেনারের একজন গেইল। তবে তিনি জানিয়েছেন, প্রয়োজনে লোয়ার-অর্ডারেও খেলতে পারেন তিনি। গেইল বলেন, ‘মনে হচ্ছে, আমি এখন তিন নম্বর বিশেষজ্ঞ। এটি সমস্যা নয়। আমি স্পিন খেলায় ভালো। আমি একজন ওপেনার হিসেবে পেস বোলারদের খেলতেও পারদর্শী।’

গেইল আরও বলেন, ‘তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আমাকে যে ভূমিকায় চায়, আমি সেটিই করতে রাজি আছি। যদি ওপেনিংয়ে হয়, আমি প্রস্তুত। তিন বা পাঁচে হলেও আমি স্বাচ্ছন্দ্যবোধ করবো। আমি এখনও বিশ্বের সেরা পাঁচ নম্বরে থাকবো, বিশ্বের সেরা তিনেও থাকবো।’

গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরু থেকে কিংস ইলেভেন পাঞ্জাবে হয়ে খেলতে পারেননি গেইল। তবে টুর্নামেন্টের মাঝ পথে একাদশে ফিরে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। বর্তমানে চলা পিএসএলেও খেলার সুযোগ পান। তবে জাতীয় দলে ডাক পাওয়ায় মাত্র তিনটি ম্যাচ খেলেই ফিরতে হয় তাকে। যেখানে দুই ম্যাচে ঝড় তোলেন গেইল।ধূমকেতু নিউজ ডেস্ক :

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31