IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> খেলা >> ১৬ বছর পর এই প্রথম ঘটছে এমন ঘটনা

১৬ বছর পর এই প্রথম ঘটছে এমন ঘটনা

ধূমকেতু নিউজ ডেস্ক : সময় বয়ে চলে আপন গতিতে। সেই গতির কাছে পুরো পৃথিবীই তো হার মানতে বাধ্য হচ্ছে। লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মত ফুটবল মহা তারকাও সময়ের কাছে বন্দী। পেলে-ম্যারাডোনাদেরও এই সময়ের কাছে হার মানতে বাধ্য হয়েছে। একটা সময় গিয়ে বুটজোড়া তুলে রাখতে বাধ্য হয়েছেন তারা।

মেসি-রোনালদো এখনও বুটজোড়া তুলে রাখেননি। তবে, নিয়তির অমোঘ বিধান মানতে বাধ্য হচ্ছেন। ২০০৪-০৫ মৌসুমের পর এই প্রথম মেসি এবং রোনালদোকে ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল। সত্যি সত্যি, সময় যে বয়ে যাচ্ছে- এটা তো তারই প্রমাণ।

এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে ছিটকে পড়েছে মেসির বার্সেলোনা এবং রোনালদোর জুভেন্টাস। পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোকে নিজেদের মাঠে ৩-২ গোলে হারালেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে শেষ আটে পৌঁছে যায় পোর্তো। বিদায় নেয় জুভেন্টাস।

বার্সেলোনার ভাগ্যেও একই পরিণতি লেখা ছিল প্রায়। কারণ, নিজেদের মাঠে ৪-১ গোলে হারের পর পিএসজির মাঠে ৪ গোলের ব্যবধান- এটা ছিল মোটামুটি অসম্ভব ব্যাপার। পিএসজির মাঠে ১-১ গোলে ড্র করলেও কোনো লাভ হয়নি। দুই লেগে ৫-২ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে বার্সা।

জুভেন্টাসের জন্য গল্পটা আরও করুণ। গত বছরও দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। অলিম্পিক লিওঁর বিপক্ষে ঘরের মাঠে জিতলেও অ্যাওয়ে গোলের ব্যবধানে বিদায় নিতে হয় জুভদের। এ নিয়ে টানা দ্বিতীয়বার শেষ ষোল থেকে বিদায় নিলো তারা। নিজেদের চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এমন ঘটনা এর আগে আর কখনও ঘটেনি।

২০০৬-০৭ মৌসুমের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালেও উঠতে ব্যর্থ হলো বার্সেলোনা। টানা ১৩ বছর কোয়ার্টার ফাইনাল খেলার পর অবশেষে তাদের থামতে হলো। এটা আবার চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে রেকর্ডও বটে যে, একটি দল টানা ১৩ বছর কোয়ার্টার ফাইনাল খেলেছে।

পিএসজির বিপক্ষে সমতাসূচক গোল করেছিলেন মেসি। বক্সের বাইরে থেকে শট করে গোল করেছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে ২০০৪ সালে অভিষেক হওয়ার পর বক্সের বাইরে থেকে এ নিয়ে ১৯তম গোল করলেন বার্সা অধিনায়ক। শুধুমাত্র রোনালদোই তার চেয়ে এগিয়ে। বক্সের বাইরে থেকে শট করে তিনি গোল করেছিলেন ২০টি।

অন্যদিকে পিএসজি তারকা কিলিয়ান এমবাপে বার্সার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে একাই করলেন ৪ গোল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নির্দিষ্ট এক মৌসুমে সর্বোচ্চ ৪টি গোল করার রেকর্ড গড়েন এমবাপে।

শুধু তাই নয়, মাত্র ২২ বছর ৮০ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ২৫তম গোল করলেন এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে ২৫ গোল করার রেকর্ড এটি। এর আগের রেকর্ড লিওনেল মেসির দখলে। তিনি এই উচ্চতায় পৌঁছেছিলেন ২২ বছর ২৮৬দিন বয়সে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31