IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> খেলা >> বাংলাদেশকে হোয়াইটওয়াশের পুরস্কার পেলেন ব্রাথওয়েট

বাংলাদেশকে হোয়াইটওয়াশের পুরস্কার পেলেন ব্রাথওয়েট

ধূমকেতু নিউজ ডেস্ক : নিয়মিত খেলোয়াড়দের বেশ কয়েকজন না আসায়, বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন ডানহাতি ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট। সেই সফরে বাংলাদেশ দলকে ২-০’তে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি নিয়েই দেশে ফিরেছে ক্যারিবীয়রা।

আর এই হোয়াইটওয়াশের পুরস্কারও হাতেনাতে পেয়ে গেলেন ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রাথওয়েট। তাকে এবার স্থায়ী অধিনায়ক করার ঘোষণা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

নিয়মিত টেস্ট অধিনায়ক জেসন হোল্ডারকে সরিয়ে ব্রাথওয়েটকে নতুন টেস্ট অধিনায়ক করেছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ২১ মার্চ থেকে শুরু হতে যাওয়া আসন্ন টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে ব্রাথওয়েটের স্থায়ী অধিনায়কত্বের অধ্যায়।

এর আগে হোল্ডারের অবর্তমানে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে সাত ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ব্রাথওয়েট। এবার পূর্ণাঙ্গ অধিনায়কত্ব পেয়ে তিনি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের অধিনায়কত্ব পাওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। আমি সত্যিই অনেক বেশি গর্বিত এবং কৃতজ্ঞ যে ক্রিকেট বোর্ড আমাকে এই কাজের জন্য উপযুক্ত মনে করেছে।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতার ধারাবাহিকতা লঙ্কানদের সঙ্গেও ধরে রাখতে চান ক্যারিবীয়দের নবনিযুক্ত অধিনায়ক, ‘সম্প্রতি বাংলাদেশে টেস্ট সিরিজ জেতাটা অসাধারণ অর্জন ছিল। আমি শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য মুখিয়ে রয়েছে। আমার বিশ্বাস আছে, এই দল সামনে অনেক কিছু জিততে পারবে।’

ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার সাফ জানিয়েছেন, মূলত নিয়মিত দলের বেশ কয়েকজনকে ছাড়াই বাংলাদেশের মাটিতে সিরিজ জেতার কারণেই ব্রাথওয়েটকে স্থায়ী অধিনায়কত্ব দেয়ার চিন্তা এসেছে তাদের ভেতর। সামনের দিনগুলোতে নতুন অধিনায়কের কাছ থেকে একই আশা রেখেছেন হার্পার।

এদিকে বিদায়ী অধিনায়ক জেসন হোল্ডারকে ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ সালে দায়িত্ব নেয়ার পর প্রায় সাড়ে পাঁচ বছর দলের অধিনায়কত্ব করেছেন হোল্ডার। এসময়ের মধ্যে ৩৭ টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ১১টিতে। বাকি ম্যাচগুলোতে ৫ ড্রয়ের বিপরীতে মিলেছে ২১টি পরাজয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31