IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> আইপিএলে পাকিস্তানিরা যে কারণে সুযোগ পাচ্ছেন না

আইপিএলে পাকিস্তানিরা যে কারণে সুযোগ পাচ্ছেন না

ধূমকেতু নিউজ ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী আসরে ২০০৮ সালে অংশ নিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। এরপর গত ১১ আসরে বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেটাররা নিয়মিত খেললেও দেখা যায়নি পাকিস্তানি ক্রিকেটারদের।

প্রতিবেশী দুই দেশের সীমান্ত সমস্যার কারণে ভারত-পাকিস্তানের মধ্যে গত ১৪ বছর ধরে কোনো টেস্ট সিরিজ হচ্ছে না। আইসিসি টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তানকে মাঠের লড়াইয়ে দেখা যাচ্ছে না। একই কারণে ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে সুযোগ পাচ্ছেন না পাকিস্তানি ক্রিকেটাররা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর আপনি কি কখনও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন? এমন প্রশ্নের জবাবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এহসান মানি বলেছেন, না, একবারও আলোচনা করিনি।

আলোচনা করে কোনো লাভও নেই। কারণ এটি বিসিসিআইয়ের হাতে নেই। আমাদের হাতেও এ বিষয়টি নেই। এটি দুই দেশের সরকারের ব্যাপার।

ভারতীয় সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বিসিসিআইয়ের সভাপতি হয়েছেন বছর হতে চলল। অথচ এখনও দেখা সাক্ষাৎ হয়নি প্রতিবেশী দুই দেশের ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তির সঙ্গে। তবে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে দুইবার ফোনে কথা হয়েছে বলে জানান এহসান মানি।

ভারতে মহামারী করোনাভাইরাস তুলনামূলক বেশি সংক্রমিত হওয়ায় এ বছর আইপিএল হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ১৯ সেপ্টেম্বর আইপিএলের ১৩তম আসর শুরু হবে।

করোনায় আইপিএল আয়োজন নিয়ে মানি বলেছেন, আসলে এখন আয়োজকদের মতো খেলোয়াড়দের বাড়তি সতর্ক থাকতে হবে। বিসিসিআই ও আমিরাত ক্রিকেট বোর্ড যে গাইডলাইনগুলো দেবে সেগুলো সবাইকে অনুসরণ করতে হবে। আয়োজকদের নিশ্চিত করতে হবে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31