IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> খেলা >> এত টাকা কী করে দেবেন উমর আকমল!

এত টাকা কী করে দেবেন উমর আকমল!

ধূমকেতু নিউজ ডেস্ক : গত এক বছর ধরে সব ধরণের ক্রিকেটে নিষিদ্ধ পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল।

২০২০ সালের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুইবার জুয়াড়ির প্রস্তাব গোপন করায় তাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাশাপাশি সাড়ে ৪২ লাখ রুপি (বাংলাদেশি মূদ্রায় ২৩ লাখ ৫৭ হাজার ৭০০ টাকা) আর্থিক জরিমানাও করে।

আপিল করে তিন বছরের সেই শাস্তি কমিয়ে এক বছরে নিয়ে আসলেও সাড়ে ৪২ লাখ রুপি জরিমানায় ছাড় দিচ্ছে না পিসিবি।

এত অর্থ জরিমানা থেকে রেহাই মিলছে না লাহোরে জন্ম নেয়া এই ক্রিকেটারের। এমন শাস্তিতে বিপাকে পড়েছেন উমর আকমল।

ক্রিকেট খেলতে না পারায় অর্থনৈতিক মন্দায় ভুগছেন তিনি। তার পক্ষে এতো অর্থ পরিশোধ করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।

যে কারণে পিসিবির কাছে আকমলের আবেদন, এ মুহূর্তে একসঙ্গে এত অর্থ জরিমানা গুণার সামর্থ্য নেই তার। বোর্ড যদি মাফ না-ই করে তবে এই সাড়ে ৪২ লাখ রুপি যেন কিস্তিতে শোধ করার সুযোগটা করে দেয়।

কিন্তু ৩০ বছর বয়সী এই পাক তারকার আকুতিতে মন গলেনি পিসিবির কর্মকর্তাদের। আকমলের সেই আবেদন নাকচ করে দিয়েছে তারা।

পিসিবির পক্ষ থেকে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, পেশাদার ও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে ওই সাড়ে ৪২ লাখ রুপি একসঙ্গেই দিতে হবে আকমলকে। না হলে কিছুই করার নেই।

সর্বশেষ পাকিস্তান জাতীয় দলের জার্সিতে ২০১৯ সালের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিলেন উমর আকমল। এরপর আর তাকে মাঠে দেখা যায়নি। ক্যারিয়ারে এ পর্যন্ত ১২১ ওয়ানডে খেলে ৩১৯৪ রান করেছেন উমর আকমল, যেখানে দুটি সেঞ্চুরি ও ২০টি হাফসেঞ্চুরি রয়েছে।

১৬ টেস্টে তার সংগ্রহ ১০০৩ রান, যেখানে একটি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরি রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31