IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> টপ নিউজ >> ২৭ ক্রিকেটারের জিও নেয়া হয়েছে

২৭ ক্রিকেটারের জিও নেয়া হয়েছে

ধূমকেতু নিউজ ডেস্ক : শ্রীলংকা সফর নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ নিজেদের কার্যক্রম এগিয়ে রাখছে।

এজন্যই তিনদিন অনুশীলন বন্ধ রাখা হয়েছে। শ্রীলংকা সফরের জন্য ২৭ ক্রিকেটারের জন্য জিও (সরকারি অনুমতিপত্র) নেয়া হয়েছে।

২৭ ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের আজ করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে।

আগেই সিদ্ধান্ত ছিল যারা করোনা নেগেটিভ হবেন তারাই শুধু শ্রীলংকা সফরের ক্যাম্পের জন্য হোটেলে উঠবেন। এখনও সেই পরিকল্পনাই রয়েছে।

তবে সফর যদি না হয়, তাহলে সবাই অবার অনুশীলন শুরু করবেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নিশ্চিত করেছেন ক্রিকেটারদের করোনা পরীক্ষার কথা।

তিনি বলেন, ‘সবকিছু প্রস্তুত রাখার অংশ হিসেবেই ক্রিকেটারদের করোনা পরীক্ষা হচ্ছে।’ তবে শ্রীলংকা যদি সিদ্ধান্ত নিতে সময় নেয়, তাহলে কিছুটা সমস্যায় পড়ে যাবে বিসিবি।

করোনা পরীক্ষার পর যদি ক্রিকেটাররা আবার বাসায় থাকেন, তাহলেও খুব একটা লাভ হবে না এ পরীক্ষা করে।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী ২০ সেপ্টেম্বর থেকে শ্রীলংকাগামী জাতীয় দলের হোটেলে উঠার কথা।

২১ সেপ্টেম্বর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। ২৪ সেপ্টেম্বর ক্রিকেটারদের আরেক দফা করোনা পরীক্ষার পরিকল্পনা। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দলের শ্রীলংকা যাওয়ার কথা রয়েছে ২৭ সেপ্টেম্বর।

আজহার ক্লাব চ্যাম্পিয়ন

অনলাইন জাতীয় ক্লাব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে কিশোরগঞ্জের আজহার ভারোত্তোলন ক্লাব। তারা ছয়টি স্বর্ণ ও দুটি রুপা জেতে।

চারটি স্বর্ণ, তিনটি রুপা ও দুটি ব্রোঞ্জপদক জিতে রানার্সআপ হয় গাজীপুরের এরশাদনগর ভারোত্তোলন ক্লাব। তিনটি স্বর্ণ, একটি রুপা ও দুটি ব্রোঞ্জপদক জিতে তৃতীয় হয় রাজশাহীর শহীদ এএইচ কামরুজ্জামান। প্রত্যেকটি ক্লাব নিজেদের জিমনেশিয়াম থেকে ভিডিও করে প্রতিযোগিতার পারফরম্যান্স ঢাকায় পাঠায়। বিচারকরা ভিডিও দেখে নম্বর দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31