IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> খেলা >> লঙ্কানদের বিপক্ষে মুশফিকেই আস্থা

লঙ্কানদের বিপক্ষে মুশফিকেই আস্থা

ধূমকেতু নিউজ ডেস্ক : উইকেটরক্ষক হিসেবে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলেও শ্রীলংকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে মুশফিকুর রহিমের ওপরই আস্থা রাখছে বাংলাদেশ।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল জানান, আগামী ২৩ মে থেকে শুরু হওয়া শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে উইকেটরক্ষক হিসেবে মুশফিকই প্রথম পছন্দ।

মুশফিকের ব্যাটিং নির্ভরতার প্রতীক হলেও, উইকেটের পেছনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় তাকে সরিয়ে দেয়ার গুঞ্জন উঠেছিলো। তবে টেস্টে তার পরিবর্তে লিটন দাসকে দায়িত্ব দেয়া হয়েছে।

শ্রীলংকার বিপক্ষে সিরিজের স্কোয়াডে লিটন-মোহাম্মদ মিঠুনও রয়েছে। উইকেটের পেছনে দু’জনই অভিজ্ঞ। তবে মুশফিকের পক্ষে ব্যাট ধরেছেন তামিম।

তিনি বলেন, ‘মুশফিকের কিপিংএ আমি খুশি।’

তিনি আরও বলেন, ‘অর্ধেক সম্ভাবনা এবং মিস হওয়া ক্যাচগুলো খেলারই অংশ। আমি জানি সে কত কঠোর পরিশ্রম করে, তাই আমার কোন অভিযোগ নেই। টিম ম্যানেজমেন্ট, কোচ (রাসেল ডোমিঙ্গো) এবং আমি অবশ্যই চাই তিনটি ওয়াানডেতে সে-ই উইকেটের পেছনে থাকুক। আপনি কিছু মিস হওয়া ক্যাচের কথা বলছেন তবে গত ১৩-১৪ বছরে উইকেটরক্ষক হিসাবে দুর্দান্ত পারফরমেন্স করছেন সে।’

বোলারদের কাছ থেকেও ভালো কিছুর প্রত্যাশায় তামিম। তিনি বলেন, ‘প্রত্যাশা সব সময় বেশি থাকবে। কারণ বোলাররা ভাল করবে, এটাই আমি চাই। বোলিং একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। কারণ অনেক সময় দেখা যায় যে খুব ভাল ব্যাটিং করার পরও কোনও দলকে বোলিংএর কারণে ম্যাচ হারতে হয়। ভাল ব্যাটিং না করে, ভালো বোলিংয়ের কারণে কিছু ক্ষেত্রে আমরা ম্যাচটি জিতেছি। তাই বোলিং খুবই গুরুত্বপূর্ণ।’

সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান দলে থাকায়, বোলিং বিভাগ শক্তিশালী বলে জানান তামিম। তিনি বলেন, ‘আমি আশা করছি, সকলেই এই সিরিজে ভালো করবে। কারণ আমরা জানি, ঘরের মাঠে এই সিরিজটি কতটা গুরুত্বপূর্ণ। তাই শুধুমাত্র বোলিং নয়, আমরা সব বিভাগেই ভালো করতে চাই।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31