IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> খেলা >> নেইমারের নৈপুণ্যে টানা জয় ব্রাজিলের

নেইমারের নৈপুণ্যে টানা জয় ব্রাজিলের

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখল ব্রাজিল। দলের সেরা তারকা নেইমারের নৈপুণ্যে ইকুয়েডরকে হারিয়েছে তারা। এদিন নেইমার নিজে গোল করলেন ও করালেন। এ নিয়ে চলতি বাছাইয়ে টানা পঞ্চম জয় তিতের দলের।

পোর্তো আলেগ্রের স্তাদিও বেইরা-রিওতে শনিবার ভোরে ইকুয়েডরকে ২-০ গোলে জিতে ব্রাজিল। প্রথমে নেইমারের পাসে দলকে এগিয়ে নেন রিচার্লিসন। পরে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।

পুরো ম্যাচে একবারের জন্যও ব্রাজিলের রক্ষণে ভয় জাগাতে পারেনি ইকুয়েডর। অন্যদিকে বেশ কিছু সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা।

২০তম মিনিটে ৩৫ গজ দূর থেকে নেইমারের ফ্রি কিকে ঠিক মতো পা ছোঁয়াতে পারেননি রিচার্লিসন। এ যাত্রায় বেঁচে যায় ইকুয়েডর। এর তিন মিনিট পর বেরিয়ে এসে গাব্রিয়েল বারবোসার শট ব্যর্থ করে দেন সফরকারী গোলরক্ষক আলেকসান্দার দমিনগেস।

৪১তম মিনিটে জালে বল পাঠান বারবোসা। কিন্তু তিনি অফসাইডে থাকায় মিলেনি গোল। দুই মিনিট পর নেইমারের দূর পাল্লার শট ঠিক মতো ফেরাতে পারেননি একুয়েডর গোলরক্ষক। তবে বল পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। যার ফলে গোলশূন্য অবস্থায়ই বিরতিতে যেতে হয় ব্রাজিলকে।

দ্বিতীয়ার্ধে ফিরে গোলের জন্য আরও ২০ মিনিট অপেক্ষা করতে হয় নেইমারদের। ম্যাচের ৬৫ মিনিটের মাথায় দলকে প্রথম লিড এনে দেন রিচার্লিসন। ডি-বক্সের বাম পাশ থেকে শটটি নিতে পারতেন নেইমার নিজেই। তবে তা না করে বল এগিয়ে দেন এবং সহজেই তা গোলে পরিণত করেন রিচার্লিসন।

একদম শেষ দিকে গিয়ে পেনাল্টি পায় ব্রাজিল। ম্যাচের ৭৬ মিনিটে মাঠে আনহেলো প্রেসিয়াদো জেসুসকে ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নেইমারের সেই পেনাল্টি শট সহজেই ফেরান দমিনগেস। কিন্তু পিএসজি ফরোয়ার্ড শট নেওয়ার আগেই লাইন থেকে গোলরক্ষক বেরিয়ে আসায় ফের শট নেওয়ার সুযোগ পান নেইমার। এবার আর কোনো ভুল করেননি তিনি, খুঁজে নেন জাল।

এই সিদ্ধান্ত মানতে না পেরে রেফারির সঙ্গে তর্কে জড়ান ইকুয়েডর গোলরক্ষক এবং দেখেন হলুদ কার্ড।

ব্রাজিলের জার্সিতে নেইমারের এটি ৬৫তম গোল। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলরক্ষক পেলের (৭৭) চেয়ে আর মাত্র ১২ গোল দূরে রয়েছেন এই তারকা।

এই জয়ে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। ১১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা। ৯ পয়েন্টে ইকুয়েডরের অবস্থান তৃতীয়। ৭ পয়েন্ট করে নিয়ে পরের তিনটি স্থানে আছে প্যারাগুয়ে, উরুগুয়ে ও কলম্বিয়া।

আগামী বুধবার প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। একই দিন ঘরের মাঠে পেরুর বিপক্ষে খেলবে ইকুয়েডর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31