IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> খেলা >> টপ নিউজ >> মেসির জাদুতে উড়ে গেল বলিভিয়া

মেসির জাদুতে উড়ে গেল বলিভিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : লিওনেল মেসি জাদুকরী পারফর‍ম্যান্স দেখিয়েছেন। নিজে করলেন জোড় গোল ও সতীর্থকে দিয়ে করালেন একটি। অধিনায়কের এমন নৈপুণ্যে বলিভিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ জুন) সকালে কুইয়াবার অ্যারেনা পানতানালে ‘এ’ গ্রুপের ম্যাচে ৪-১ গোলের জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল। এদিন জোড়া গোল করেন মেসি, একটি করে আলেহান্দ্রো গোমেজ ও লাউতারো মার্তিনেস। বলিভিয়ার হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন এরউইন সাভিদরা।

দেশের হয়ে একটি অনন্য রেকর্ডে নাম লিখিয়েছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন মেসির দখলে। বলিভিয়ার সঙ্গে ম্যাচের মধ্য দিয়ে ১৪৮তম ম্যাচ খেলে ফেলেন মেসি। এর আগে হ্যাভিয়ের মাসচেরানো খেলেছিলেন ১৪৭ ম্যাচ।

শুরুতেই বলিভিয়াকে চেপে ধরে আর্জেন্টিনা। ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় তারা। ডি বক্সের ঠিক বাইরে বল পেয়ে দারুণ দক্ষতায় ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে বল বাড়ান মেসি। আর ছুটে গিয়ে চমৎকার ভলিতে জালে জড়ান গোমেজ।

৩৩তম মিনিটে পেনাল্টি কিকে ব্যবধান বাড়ান মেসি। ডিয়েগো বেজারানো ডি বক্সে গোমেজকে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। বাঁ পায়ের শট ডান দিক দিয়ে লক্ষ্যভেদ করে মেসি। ফলে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

৪২তম মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন মেসি। মাঝ মাঠ থেকে বল বাড়ান আগুয়েরো। বিপদ দেখে এগিয়ে আসেন বলিভিয়া গোলরক্ষক। এই সুযোগে তার মাথার উপর দিয়ে বল জালে পাঠান আর্জেন্টিনা সুপারস্টার। দেশের হয়ে এটি তার ৭৫তম গোল, কোপা আমেরিকায় ১২তম।

বিরতি থেকে ফিরে ১টি গোল শোধ দেয় বলিভিয়া। ৬০তম মিনিটে লিওনেল জাস্টিনিয়ানোর ক্রস থেকে সেন্টার ডি-বক্স থেকে ডান পায়ের শটে একটি গোল শোধ করেন এরউইন সাভিদরা। এরপর আর কোনো গোলের দেখা পায়নি দলটি।

তবে ব্যবধান আরও বাড়িয়ে নিতে সময় নেয়নি আর্জেন্টিনা। ৬৩তম মিনিটে বদলি নেমে দুই মিনিটের মধ্যে জালের দেখা পেয়ে যান লাউতারো মার্তিনেস। খুব কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান ইন্টার মিলানের এই স্ট্রাইকার।

৭৭তম মিনিটে হ্যাটট্রিক পেয়েই যাচ্ছিলেন মেসি। আর্জেন্টিনা অধিনায়কের নিচু ফ্রি কিক ঝাঁপিয়ে ঠেকান বলিভিয়ার গোলরক্ষক।

৪ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনাই। ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উরুগুয়ে। আর প্যারাগুয়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয়। ৫ পয়েন্ট নিয়ে চারে চিলি।

আগামী রোববার কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা খেলবে ‘বি’ গ্রুপ চতুর্থ হওয়া একুয়েডরের বিপক্ষে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31